শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

নওগাঁয় খাদ্যমন্ত্রীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও আগুন

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় খাদ্যমন্ত্রীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও আগুন

নওগাঁর পোরশা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একটি নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতার কর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নের তাঁতিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ জানান, রাতে এলাকার উন্নয়ন নিয়ে একটি ভিডিও চিত্র দেখানো হচ্ছিল। এসময় স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতার কর্মীরা উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন। এসময় সাউন্ড কমিয়ে গান বাজাতে বললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ১১টার দিকে নেতাকর্মীরা বাড়ি চলে যায়। এরই জের ধরে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা জানালা দিয়ে আগুন ছুড়ে মারলে এতে পুড়ে যায় পোষ্টার-ব্যানার। ভাঙচুর করা হয় চেয়ার। সকালে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর