শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন আত্মসমর্পণকারী ৩১৪ চরমপন্থী

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন আত্মসমর্পণকারী ৩১৪ চরমপন্থী

সিরাজগঞ্জে র‌্যাবের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করা ৩১৪ জন চরমপন্থীর মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের ৩ কোটি ১৪ লাখ টাকা প্রদান করা হয়েছে।   

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সিরাজগঞ্জের হাটিকুমরুলে র‌্যাব-১২ সদর দফতরে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যেকের হাতে ১ লাখ টাকার এই চেক তুলে দেন র‌্যাব-১২’র মহাপরিচালক এম খুরশীদ হোসেন। 


বিজ্ঞাপন


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মাহবুবুর আলম, পুলিশ সুপার আরিফুল রহমান মণ্ডল, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কে, এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন র‌্যাব-১২’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন।

চলতি বছরের ২১ মে র‌্যাবের আহ্বানে সাড়া দিয়ে আন্ডারগ্রাউন্ডে থাকা বেশ কয়েকটি চরমপন্থী সংগঠনের সক্রিয় তিন শতাধিক সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন।

Sirajgonj


বিজ্ঞাপন


আত্মসমর্পণকারী চরমপন্থী সংগঠনগুলো হলো- পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এম এল (লাল পতাকা), পূর্ববাংলা সর্বহারা পার্টি (এমবিআরএম) ও পূর্ববাংলা সর্বহারা পার্টি (জনযুদ্ধ)।

টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী ও মেহেরপুর জেলার ৩১৪ জন চরমপন্থি ২১৬টি অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন।

এছাড়াও আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্য ও তাদের পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য র‌্যাব-১২ ‘উদয়ের পথে’ নামক পাইলট প্রোগ্রামের মাধ্যমে হস্তশিল্প প্রশিক্ষণসহ বিভিন্ন বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করে আসছে।

একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগ ব্যতিত অন্যান্য মামলাগুলো যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার করার যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানান র‌্যাব-১২’র অধিনায়ক।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর