শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঘন কুয়াশায় বগি লাইনচ্যুত, রেলে বিচ্ছিন্ন লালমনিরহাট

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৮ এএম

শেয়ার করুন:

ঘন কুয়াশায় কাউনিয়ায় ট্রেন লাইনচ্যুত: লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রংপুরের কাউনিয়ায় লাইন চেঞ্জিংয়ের সময় একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে এই লাইনচ্যুতের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার মোবারক হোসেন।

স্থানীয় ও স্টেশন মাস্টার সূত্রে জানা যায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২০ ডাউন বগুড়া কমিউটার লোকো ট্রেনটি কাউনিয়া পূর্বে কেবিন (তিস্তা পার হয়ে) পৌঁছায়। পরে সকাল ৬টা ৪০ মিনিটে কাউনিয়া স্টেশনে লাইন চেঞ্জিং এর সময় চেঞ্জিং পয়েন্ট কুয়াশার কারণে ভালোভাবে দেখা না যাওয়ায় লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তিনটা লাইনই ছিড়ে সামনের ইঞ্জিন বাঁকা হয়ে ইঞ্জিনের সামনের চাকাগুলো লাইন থেকে পড়ে যায়। এতে ইঞ্জিন ও পেছনের বগিসহ ২টি বগি লাইনচ্যুত হয়ে গেছে।

 

আরও পড়ুন

‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের ২ বগি লাইনচ্যুত

 

এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি। তবে সাময়িকভাবে অন্যান্য স্থান থেকে ছেড়ে আসা ট্রেন কাউনিয়ায় আসতে পারবে না কিংবা কাউনিয়া থেকেও কোনো ট্রেন ছেড়ে যেতে পারবে না।

কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার মোবারক হোসেন বলেন, সংস্কারের কাজ চলমান রয়েছে। আশা করছি ২-৩ ঘণ্টার মধ্যে সংস্কার শেষে ট্রেন চলাচল শুরু হবে।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর