শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে প্রত্যাহারের নির্দেশ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে প্রত্যাহারের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলমকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এ চিঠিতে নতুন জেলা প্রশাসক নিয়োগের প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও বলেন, আমার মনোনয়নপত্রে স্বাক্ষর প্রদানকারীদের আওয়ামী লীগের লোকেরা হুমকি দিয়েছিল। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাইনি। পরে আমার ছেলে গত ২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে রিটার্নিং কর্মকর্তার প্রত্যাহার চেয়ে আবেদন করেছিল।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর