বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ 
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের মুন্সিবাগ সিএসআরএম ডেইলি ফার্মের সামনে থেকে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শনিবার (৯ ডিসেম্বর) ভোরে পথচারী আল-আমিনের ৯৯৯ এর ফোন পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত ‍দিয়ে এসআই কামরুজ্জামান জানান, লাশটি প্লাস্টিকের বস্তায় বাঁধা অবস্থায় ছিল। পরে পথচারীর ফোন পেলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরনে জিন্স প্যান্ট ও কালা রঙ্গের একটি ফুলহাতা গেঞ্জি ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর