সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

আড়াই বছর পর কারামুক্ত মাওলানা আমির হামজা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাওলানা আমির হামজা

প্রায় আড়াই বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত ইসলামি বক্তা মাওলানা আমির হামজা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তিনি মুক্তিলাভ করেন।


বিজ্ঞাপন


কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সুব্রত কুমার বালা জানান, কারাগারে মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পৌঁছানোর পর যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বৃহস্পতিবার সাড়ে ১১টার কিছু সময় পর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এদিকে মাওলানা আমির হামজা নিজেই মুক্তির বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন। তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে আড়াই বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। 

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম। এরপর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মুফতি আমির হামজাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।


বিজ্ঞাপন


টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর