রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

মনোনয়ন বাতিলের ঘোষণা শুনে প্রার্থীর কান্না

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ 
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

মনোনয়ন বাতিলের ঘোষণা শুনে প্রার্থীর কান্না

মানিকগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী আব্দুল আলী ব্যাপারীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় রিটার্নিং অফিসারের কার্যালয়ের বারান্দায় গড়াগড়ি করে কান্না করেছেন। এ সময় তিনি বলেন, চক্রান্ত করে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে (জেলা প্রশাসকের কার্যালয়ে) মনোনয়নপত্র যাচাই-বাছাই করার সময় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আব্দুল আলী ব্যাপারী তার নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের তালিকা দিতে না পারায় মনোনয়নপত্রটি বাতিল হয়।

এ কথা শুনে আব্দুল আলী ব্যাপারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের বারান্দায় গড়াগড়ি করে কান্না করতে থাকেন। পরে পুলিশ ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের লোকজন তাকে সরিয়ে নিয়ে যায়।

আব্দুল আলী ব্যাপারীর বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুড়ি ইউনিয়নের ভেড়াডাঙ্গা গ্রামে। তিনি ইট-বালুর ব্যবসা করেন।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল আলী বেপারী বলেন, এবারের সংসদ নির্বাচনে আমাকে মানুষ ভোট দেবে, আমার বিশ্বাস আছে। সে জন্য চক্রান্ত করে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে চাইছে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি।


বিজ্ঞাপন


আব্দুল আলী ব্যাপারী এর আগে ২০১১, ২০১৬ ও ২০২১ সালে তিনবার ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। তবে কোনোবারই বিজয়ী হতে পারেনি তিনি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর