রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

যুবলীগ নেতার পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:০৬ এএম

শেয়ার করুন:

যুবলীগ নেতার পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

খুলনার তেরখাদা উপজেলায় এক যুবলীগ নেতার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম কাটেংগা গ্রামের এ ঘটনা ঘটে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এসএম আলম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী রাকিব মোল্লা পশ্চিম কাটেংগা গ্রামের আলম মোল্লার ছেলে এবং বারাসাত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। রাকিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বাড়ির পাশে রাস্তায় রাকিবের ওপর এ হামলা হয়। তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে পায়ের রগ কেটে দেয়। এ সময় রাকিবের চাচি নাজমা বেগম বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে তারা। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেলে ভর্তি করে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এসএম আলম কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর