শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

২৪ ঘণ্টার মাথায় দল পাল্টালেন হিরো আলম

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

২৪ ঘণ্টায় দল পাল্টালেন হিরো আলম, ‘ডাব মার্কা’ নিয়ে লড়বেন

মনোনয়নপত্র তোলার ২৪ ঘণ্টা পরই দল পাল্টালেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের কাছে ‘বাংলাদেশ কংগ্রেস পার্টি’র পক্ষে মনোনয়নপত্র জমা দেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ। এ সময় হিরো আলম নিজে উপস্থিত ছিলেন না।


বিজ্ঞাপন


এর ২৪ ঘণ্টা আগে গতকাল বুধবার বগুড়া-৪ আসনে সুপ্রিম পার্টি থেকে মনোনয়ন তুলেছিলেন হিরো আলম।

হিরো আলম বলেন, সুপ্রিম পার্টির নামে ভুল করে মনোনয়ন তুলেছিলাম। পরে সেখান থেকে নাম সরিয়ে বাংলাদেশ কংগ্রেস পার্টি থেকে মনোনয়ন দাখিল করেছি। এ দলে এবার আমার মার্কা ডাব।

উল্লেখ্য গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলেম। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নেন তিনি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর