মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বাবাকে কুপিয়ে হত্যা: ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৩৬ এএম

শেয়ার করুন:

বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

নীলফামারীর ডিমলায় বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে নুর ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার সকালে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি মিলন পাড়া গ্রামে বাবা আব্দুল আজিজকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যান ছেলে নুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল আজিজের তিন ছেলে ও তিন মেয়ে। এক বছর আগে আজিজ তার বড় মেয়ে আরজিনাকে ১৬ শতাংশ জমি লিখে দেন। এরপর থেকে তাদের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে আজিজ বাড়ির সামনের ভুট্টা রোপণের সময় জমির সীমানা নিয়ে ছেলে নুর ইসলামের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কোদাল দিয়ে কুপিয়ে আজিজকে ঘটনাস্থলে আহত করে পালিয়ে যান ছেলে নুর। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় ঢাকা মেইলকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।


বিজ্ঞাপন


ওসি মুক্তারুল আলম ঢাকা মেইলকে বলেন, নুর ইসলামকে নেকবক্ত এলাকার বুড়িতিস্তার চরে তার আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল।  সেখান থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর