শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

সাবেক মেয়র আরিফের বাসায় ককটেল নিক্ষেপ

জেলা প্রতিনিধি, সিলেট 
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

সাবেক মেয়র আরিফের বাসায় ককটেল বিস্ফোরণ

সিলেট সিটির সদ্য সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় নগরের কুমারপাড়ায় সাবেক মেয়রের বাসভবনে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর-গণমাধ্যম) আজবাহার আলী শেখ। তিনি বলেন, তিনটি ককটেল ছুড়লে দুটি বিস্ফোরণ হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুষ্কৃতকারীদের শনাক্তের চেষ্টা করছি।

এ সময় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ব্যক্তিগত কাজে আমি খামারে ছিলাম, রাত সাড়ে ৮টার দিকে আমার স্ত্রী ফোন করে জানায়, বাসায় ককটেল চার্জ করা হয়েছে। পরে আমি বাসায় এসেছি। বাসার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে পরপর তিনটি ককটেল গেটে চার্জ করছে তিন যুবক। দুটি বিস্ফোরণ হয়। হামলাকারী একজনকে ভিডিও করতেও দেখা গেছে।

তিনি বলেন, এ ঘটনার খবর পেয়ে প্রশাসনের লোকজন বাসায় এসে ফুটেজ সংগ্রহ করেছেন। আমার বাসায় যদি এটা হয় তাহলে দেশের মানুষের কি হবে। আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। সম্প্রীতির শহরে এসব বিষয় কাম্য নয়। ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির শহরে এসব বিষয় ছিল না। শুনেছি ঢাকায় মির্জা আব্বাস ও যশোর শহরে বিএনপি নেতার বাসায় ককটেল বিস্ফোরণ হয়েছে।

সাবেক মেয়র আরও বলেন, তাৎক্ষণিকভাবে কারা কেন এ ঘটনা ঘটিয়েছে বুঝতেছি না। তবে তাদের আক্রমণের ধরণ দেখে মনে হচ্ছে, তারা প্রশিক্ষিত এবং তাদের অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর