বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

রংপুরে হরতালের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম

শেয়ার করুন:

রংপুরে হরতালের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল

সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ রংপুরের ৫ নেতার সাজার প্রতিবাদে মহানগর এলাকায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে মহানগর বিএনপি। হরতালের সমর্থনে নগরীতে ঝটিকা মিছিল বের করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর স্টেশন রোড ছালেক পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় হঠাৎ ১২-১৫ জন নেতাকর্মী নিয়ে বিএনপি মিছিল করে। মিছিলটি সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে থেকে বের হয়ে ছালেক পেট্রোল পাম্পের পূর্ব গলি গুপ্ত পাড়ার দিকে যায়।

ঝটিকা মিছিলে অংশ নেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রায়, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, কৃষকদলের আহবায়ক আনোয়ার শাহাদত, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শামীম মিয়া, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক রাশেদ মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহাবায়ক জোনায়েদ চৌধুরীসহ জেলা ও মহানগর নেতারা।

উল্লেখ্য মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় হরতালের আহবান করেন রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম মিজু। ভিডিও বার্তায় জানানো হয়, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলেরসহ সভাপতি তারেক হাসান সোহাগ, যুবদল কর্মী আরিফ হোসেনকে সাজা প্রদান করার প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতালের আহবান করেছে তারা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর