মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে বাড়ছে ডায়রিয়া রোগী

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে বাড়ছে ডায়রিয়া রোগী
ছবি: ঢাকা মেইল

পটুয়াখালীতে আশংকাজনক হারে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। ১৫ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৩৮ জন রোগী। এদের মধ্যে অধিকাংশই শিশু। ডায়রিয়া ওয়ার্ডে পর্যাপ্ত শয্যা না থাকায় বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা আর ধারন ক্ষমতার দ্বিগুনের বেশি রোগীদের সেবা দিতে হিমসিম খাচ্ছেন কর্তব্যরত চিকিৎসকরা।

গত বৃহস্পতিবার গলাচিপা থেকে এসে ডায়রিয়ায় আক্রান্ত শিশু আসমাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার অবিভাবকরা।

তার বাবা ইসমাইল হোসেন জানান, গত বুধবার থেকে মেয়েটি বারেবারে পাতলা পায়খানা করছিল স্থানীয় চিকিৎসায় সুস্থ্য না হওয়ায় পটুয়াখালীতে ডাক্তার দেখালে তিনি হাসপাতালে ভর্তি দেন। মেয়েকে হাসপাতালে ভর্তি করার পর স্যালাইন ও ওষুধ দেয়ার পরে এখন কিছুটা সুস্থ্য তবে খুব দুর্বল। ডাক্তার বারবার স্যালাইন আর চিড়ার পানি খাওয়াতে বলছে।

রোগী তাইমুম-এর মা রোকেয়া বেগম জানান, তিন দিন ধরে পাতলা পায়খানা করায় তার সন্তানকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার ভর্তি করে চিকিৎসা দিয়েছেন। ওয়ার্ডের ভিতরে জায়গা না পাওয়ায় তাদের বারান্দায় থাকতে হচ্ছে।

সিভিল সার্জন ডা: এস. এম. কবির হাসান জানান, গত তিন মাস ধরে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেড়েছে। গত জানুয়ারী মাস থেকে প্রতিদিন গড়ে ৪০/ ৪২ জন রোগী আক্রান্ত হলেও গত একমাস ধরে গড়ে ৬০ জনের বেশি রোগী আক্রান্ত হচ্ছে। বর্তমানে খরা প্রবনতা, পানির লবণাক্ততা বৃদ্ধি, খাদ্যাভ্যাস ও অসচেতনতার কারনে ডায়রিয়ার প্রকোপ বাড়তে পারে বলে মনে করেন এই কর্মকর্তা।

তিনি আরও জানান,  ডায়রিয়া একটি পানিবাহীত রোগ তাই এটি প্রতিরোদে আমাদের অবশ্যই বিশুদ্ধ পানি পান করার পাশাপাশি অন্যান্য কাজেও বিশুদ্ধ পানি ব্যাবহার করতে হবে। কেউ ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে বারেবারে খাবার স্যালাইন খাওয়াতে হবে এবং ডাক্তার বা নিকটবর্তি হাসপাতালে নিয়ে আসতে হবে। ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য জেলায় পর্যাপ্ত সংখ্যক আইভি ও খাবার স্যালাইন মজুদ রয়েছে এবং মজুদ বাড়াতে বিভিন্ন মাদ্যমে যোগাযোগ করা হচ্ছে। সমন্বিত উদ্দেগের মাধ্যমে আমরা ডায়রিয়া প্রতিরোধ করতে পারবে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যনুসারে, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন অক্রান্ত ৮৬ জন, গত এক সপ্তাহে ৫২৯ জন এবং গত ১ মাসে ১৯৭১ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর