বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

সালিশে নারীকে লাঠিপেটা করায় ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

সালিশে নারীকে লাঠিপেটা করায় ইউপি সদস্য গ্রেফতার
ছবি : সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে কথিত জ্বিনের বাদশা ও এক নারীকে গ্রাম্য সালিশে লাঠিপেটা করায় তরিকুল ইসলাম নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নারীর স্কুল পড়ুয়া মেয়ের সঙ্গে জ্বিনের বাদশা পরিচয়ধারী খালেক নামের ওই ব্যক্তি আপত্তিকর অবস্থায় ধরা পড়ায় তাদেরকে লাঠিপেটা করা হয়।

রোবববার (২৪ এপ্রিল) সকালে এ ঘটনায় সারিয়াকান্দি থানায় মামলা করা হলে পুলিশ ইউপি সদস্যকে গ্রেফতার করেন।
 
এর আগে শনিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া গ্রামের বিশু প্রামানিকের বাড়িকে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার ধাপ গ্রামের কবিরাজ আব্দুল খালেক নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে বেড়ায়। তিনি পার্শ্ববর্তী মালোপাড়া গ্রামের এক নারীকে ধর্ম মেয়ে বানিয়ে সেখানে যাতায়াত করেন। আব্দুল খালেক জিনের মাধ্যমে তার ধর্ম মেয়ের বাড়ি বিল্ডিং বাড়িতে পরিণত করার প্রলোভন দেখিয়ে শুক্রবার (২২ এপ্রিল) রাতে সেখানে যান। এরপর আলাদা একটি ঘরে তিনি জিন হাজিরের কথা বলে অবস্থান করেন এবং সেখানে সবার প্রবেশ নিষেধ করে দেন। 

ভোরের দিকে জিনের বাদশা আব্দুল খালেক তার ধর্ম মেয়ের স্কুল পড়ুয়া মেয়েকে সেই ঘরে পাঠাতে বলেন। স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে ঘরে অবস্থান করার বিষয়টি জানতে পেরে পরদিন শনিবার সকাল ৭টার দিকে ইউপি সদস্য তরিকুল ইসলাম ওই বাড়িতে হাজির হয়ে আপত্তিকর অবস্থায় কবিরাজকে আটক করেন। এরপর কবিরাজ ও তার তার ধর্ম মেয়েকে গ্রামের বিশু প্রামানিকের বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। 

সকাল ১০টার দিকে গ্রাম্য সালিশ হবে মর্মে প্রচার চালালে সেখানে কয়েক শ নারী-পুরুষ সমবেত হন।

সালিশে জিনের বাদশা আব্দুল খালেককে লাঠিপেটা, কান ধরে ওঠাবসা এবং ৫০ হাজার টাকা জরিমানা এবং জিনের বাদশার ধর্ম মেয়েকে লাঠিপেটা করার সিদ্ধান্ত দেন ইউপি সদস্য তরিকুল ইসলাম। 

সিদ্ধান্ত অনুযায়ী ইউপি সদস্য হুমায়ন কবির আব্দুল খালেককে লাঠিপেটা করেন এবং তাকে বাড়িতে আশ্রয় দেওয়ায় তার ধর্ম মেয়েকে লাঠিপেটা করেন ইউপি সদস্য তরিকুল ইসলাম।

এদিকে গ্রাম্য শালিসে নারীকে লাঠিপেটা করার একটি ভিডিও শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ রোববার সকালে অভিযুক্ত ইউপি সদস্য তরিকুলকে গ্রেফতার করেন। অপর ইউপি সদস্য হুমায়ুন কবীর পলাতক রয়েছেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে এ বিষয়ে মামলা করেছেন।

এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর