ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে ঘরে ঢুকে জবাই করে হত্যা করলেও অক্ষত রয়েছে নয় মাসের কন্যাশিশু সন্তান অজিহা।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ছয়ানী গ্রমে এই ঘটনাটি ঘটে। এ সময় তিনজনকে গলাকাটা মৃত অবস্থায় পাওয়া গেলেও খাটের মাঝে অক্ষত অবস্থায় ছিল শিশু অজিহা। নিহতরা হলেন, আইয়ুবপুর ইউনিয়নের ছয়ানী গ্রামের সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।
বিজ্ঞাপন
অতিরিক্ত পুলিশ সুপার ( নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, জেকি আক্তার তার দুই ছেলে ও নয় মাস বয়সী কন্যা শিশুকে নিয়ে তার নিজ বাড়িতেই ছিলেন। জেকির স্বামী শাহ আলম সৌদি আরব প্রবাসে রয়েছেন। সকাল ৯ টার দিকে বাড়ির কাজের মহিলা এসে দেখেন বিল্ডিংয়ের গেইট লাগানো। অনেক ডাকাডাকি করলেও গেইট খুলছিল না। পরে বাড়ির অন্যান্য লোকজনকে নিয়ে চেষ্টা করে গেইট খুলে সবাই ভেতরে ঢুকেন। ভেতরে গিয়ে দেখেন ঘরের মেঝেতে শাহ আলমের স্ত্রী জেকি ও তার বড় সন্তার মাহিনের জবাই করা লাশ পড়ে আছে। অন্যদিকে পাশের একটি বাথরুমে ছোট ছেলে মহিনের জবাই করা লাশ পড়ে আছে।
বিজ্ঞাপন
এদিকে শাহ আলমের ছোট কন্যাশিশু অজিহাকে বিছানার উপরে অক্ষত অবস্থায় পেয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা অজিহাকে উদ্ধার করে তার চাচীদের কাছে রেখেছেন।
প্রতিনিধি/একেবি

