রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

শরীয়তপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

শরীয়তপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

শরীয়তপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে শরীয়তপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় ঘোষণা করেন।

ঢাকা মেইল কে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফিরোজ আহমেদ।


বিজ্ঞাপন


আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে রাজা মিয়ার (৩২) সঙ্গে চাঁদপুরের সদর উপজেলার গোয়াল নগর গ্রামের আব্দুল মালেক বেপারীর মেয়ে কাঞ্চন মালার (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকে রাজা মিয়া যৌতুকের দাবি করে আসছিলেন।

এর পরিপেক্ষিতে গত ২০২১ সালের জুনে ২ লাখ টাকার জন্য স্ত্রীকে চাপ দেন রাজা মিয়া। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন কাঞ্চনমালা। অবস্থার অবনতি হলে ৭ জুন সকালে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় পরের দিন নিহতের ভাই মো. মনির হোসেন বাদি হয়ে রাজা মিয়াকে আসামি করে সখিপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজা মিয়া হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের বকাউল কান্দী গ্রামের বাসিন্দা।

আসামি পক্ষের আইনজীবী শাহ আলম বলেন, আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। খুব শিগরই আমরা উচ্চ আদালতে আপিল করব। আমরা ন্যায় বিচার পাবো বলে আশাবাদী। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর