বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

ফরিদপুরে ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ২

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৩, ১০:১৮ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ২

ফরিদপুরে ১৪৩ বোতল  ফেনসিডিল সহ দুই মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরতলীর কানাইপুর তেতুল তলার একটি চেকপোস্ট থেকে তাদের কে গ্রেফতার করে র‌্যাব-১০।
 
বুহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে র‌্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফরিদপুর র‌্যাব-১০ এর কোম্পানী অধিনাযক কেএম শাইখ আক্তার জানান,  চুয়াডাংগা হতে একটি প্রাইভেটকার নিয়ে মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর দিগনগর তেতুল তলা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি শুরু করে। গাড়ি তল্লাশির একপর্যায় উক্ত মাদক পরিবহনকারী প্রাইভেট কারটি চেক পোস্টের সামনে আসার সাথে সাথে গাড়িটিকে সিগনাল দিয়ে থামিয়ে উক্ত প্রাইভেটকারের ড্রাইভার ও গাড়িতে বসে থাকা অপর ব্যক্তির নাম ও ঠিকানা এবং যাওয়ার গন্তব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন ধরনের এলোমেলো কথাবার্তা বলে। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের প্রাইভেট কারে ফেনসিডিল আছে বলে স্বীকার করে। সেসময় প্রাইভেকারের গোপন কেভিন হতে  ০২টি ব্যাগের থেকে ১৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ২ লাখ ৮৬ হাজার টাকা। ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমনিগঞ্জ গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে হাবিবুর রহমান রাজিব(৩৯) ও একই উপজেলার সাতগারি গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মো. পলাশ(২৫)।

এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেক কার জব্দ এবং ০৪টি মোবাইল ফোন ও নগদ-২০,৩০০/- (বিশ হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেট কারযোগে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর