কক্সবাজারের চকরিয়ায় ফাঁসিয়াখালী পাগলির বিল ও উচিতায় অবৈধভাবে পাহাড় কাটা বন্ধ, বালু উত্তোলন ও বালু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় সরকারি বনে নির্মিত একটি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এই অভিযানের নেতৃত্বে ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসার।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন।
তিনি বলেন, পাহাড় কাটা, বালি পাচারের বিরুদ্ধে আমাদের এই অভিযান। অভিযানে ট্রাকে করে বালি ও মাটি পাচারের একটি পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও বনে অবৈধভাবে গড়ে ওঠা একটি স্থাপনাও উচ্ছেদ করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, অবৈধভাবে বালি ও মাটি পাচারের এক রাস্তা স্থায়ীভাবে পিলার দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে। ওই এলাকার বিভিন্ন স্পটে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। অবৈধ কাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
টিবি

