বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

লালমনিরহাটের আদিতমারীতে পচা গরুর মাংস বিক্রির দায়ে মন্টু কসাই নামে এক মাংস ব্যাবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মহিষখোচা বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বিজ্ঞাপন


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ্দৌলা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

মন্টু কসাই মহিষখোচা ইউনিয়নের আনিছার কসাই এর ছেলে।

এ এস এম মাসুম উদ্দৌলা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিষখোচা গরুর মাংসের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জানা যায়, সজিববাজার এলাকায় নজরুল ইসলাম নামের একজনের প্রায় নব্বই হাজার টাকার এক গরু ফুড পয়জানিং হয়ে গুরুতর অসুস্থ হয়। চিকিৎসা দেওয়া হলেও অবস্থা গুরুতর হলে ওই ওই মাংস ব্যবসায়ী ২০ হাজার টাকা দিয়ে গরুটি কিনে এনে জবাই করে বিক্রি শুরু করে। আজ দুপুরের দিকে ভোক্তা অধিকারের একটি দল অভিযান চালিয়ে ফ্রিজিং অবস্থায় প্রায় ৪০ কেজিরও বেশি মাংস জব্দ করে মাটিতে পুতে রাখেন। পরে ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে মুচলেকা দেওয়াসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর