সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

মমেকের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৫ এএম

শেয়ার করুন:

মমেকের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন— ময়মনসিংহ সদরের আব্দুস সামাদ (৬৫) ও আব্দুর রশিদ (৫৫)। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আট জন। করোনায় আক্রান্ত ৩৮ জনসহ ইউনিটটিতে মোট ৮৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছের ৮৩ জন। এর মধ্যে ভর্তি হয়েছেন ২৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

 

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর