পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া’র উদ্যোগে জেলা শহরের (বড় মসজিদ) থেকে শহরে একটি শোক মিছিল বের হয়।
এ সময় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় বড় মসজিদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
শোক মিছিলে নের্তৃত্বে দেন রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ী শাখার সভাপতি কাজী ইরাদত আলী।
শোক মিছিলে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা ১৫ থেকে ২০ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়। অংশগ্রহনকারীদের জানমালের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে জেলা পুলিশ বিভাগ।
উল্লেখ্য, কারবালার শোকাবহ এ দিনটিকে মুসলিম বিশ্ব ত্যাগ ও শোকের প্রতীক এবং বিশেষ পবিত্র দিন হিসেবে পালন করে আসছে।
প্রতিনিধি/ এজে




