সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

পদ্মায় গোসলে নেমে ২ শিশু নিখোঁজ 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুলাই ২০২৩, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

পদ্মায় গোসলে নেমে ২ শিশু নিখোঁজ 

রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ জুলাই) দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুর রউফ ঢাকা মেইলকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


নিখোঁজরা হলো- নগরীর মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের সুখচানের ছেলে সিয়াম ও একই এলাকার লেবাসের ছেলে সাজিম। তাদের উভয়ের আনুমানিক বয়স ১২ বছর। 

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুর রউফ বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর দুটো ইউনিট উদ্ধার কাজ শুরু করেছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। 

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, দুপুরে তারা পদ্মা নদীতে গোসল করছিলো। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর