বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার ১৬ ইউনিয়নে ১৫ হাজার তালের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু তালের চারা বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারের ২৫ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাগেরহাট জেলায় এক লক্ষ তালের চারা রোপন করা হবে। সেই অনুযায়ী আজ মোরেলগঞ্জে ১৬ ইউনিয়নে ১৫ হাজার তালের চারা বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যানগণ ইউপি সদস্যদের সমন্বয়ে রাস্তার দুই ধারে চারাগুলো রোপন করবেন এবং রক্ষণাবেক্ষনে সহযোগিতা করবেন বলেও জানান তিনি
উপজেলা চত্বরে অনুষ্ঠিত তালের চারা বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী মো.আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউপি চেয়ারম্যান মোর্শেদা আকতার, রিপন চন্দ্র দাস, মাস্টার সাইদুর রহমান, আলী আক্কাস বুলু, আউয়াল খান মহারাজ, মো.সাইফুল ইসলাম প্রমুখ।
উপজেলার ১৬ ইউনিয়ন ও ৩ আশ্রায়নে ১৫ হাজার তালের চারা বিতরণ করা হয়।
প্রতিনিধি/ এজে




