মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রেমের ফাঁদে ফেলে দলবদ্ধ নির্যাতন, বিচার দাবি শিক্ষার্থীদের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ জুন ২০২৩, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

প্রেমের ফাঁদে ফেলে দলবদ্ধ নির্যাতন, বিচার দাবি শিক্ষার্থীদের

লালমনিরহাটে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনার বিচার চেয়ে ক্ষোভ ও ঘৃণা জানিয়ে জেলার বিভিন্ন শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ শেষে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে ধর্ষকদের দ্রুত গ্রেফতারের মৌখিক দাবি জানান।

জানা যায়, দুই বছর আগে বিমানবাহিনীর সদস্য পরিচয়ে সোহাগ নামে এক যুবক লালমনিরহাটের একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তাদের এই প্রেমের সম্পর্ক চলতে থাকে দুই বছর ধরে। একপর্যায়ে গত শনিবার (১৭ জুন) বিকেলে এয়ারপোর্টে দেখা করতে মোবাইলে কলেজছাত্রীকে ডেকে নেন কথিত প্রেমিক সোহাগ। সেখানে গল্প করতে করতে অন্ধকার ঘনিয়ে আসে। এক পর্যায়ে অন্ধকার নেমে আসলে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ওই কলেজছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করেন সোহাগ। এরই মধ্যে আগে থেকে লুকিয়ে থাকা সোহাগের দুই বন্ধু সেখানে উপস্থিত হলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোহাগ সেখান থেকে চলে যান। পরে তার দুই বন্ধুর একজন ওই কলেজছাত্রীকে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। এতে ওই কলেজছাত্রী গুরুতর অসুস্থ হয়ে সেখানে পড়ে থাকে।

এ ঘটনায় ঠিকানাহীন কথিত প্রেমিক সোহাগের মোবাইল নম্বর দিয়ে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত কলেজছাত্রীর বড় বোন। এ মামলায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সোয়াইব সরকার সজীবকে নামে এক যুবককে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করে।

লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখছেন। ইতোমধ্যে ধর্ষকদের একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার মুল হোতাসহ বাকি আসামিকে দ্রুত খুঁজে বের করে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর