গ্লাইডার। ইঞ্জিন ছাড়াই পাখির মতো আকাশে ওড়ে। বিমান, আবার ঠিক বিমানও না। গ্লাইডার এক ধরনের উড়োযান। যেটাতে ইঞ্জিন থাকে না। টেক অফ করানোর জন্য অন্য বিমান বা বাতাসের সাহায্য নেয়া হয়।
পাখিদের ওড়ার কৌশল অনুকরণ করে গ্লাইডার নির্মাণ করা হয়।
বিজ্ঞাপন
পৃথিবীর বিভিন্ন দেশে গ্লাইডিং এক ধরনের খেলা। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী পাহাড়ি জনপথে। এটা সেখানে বেশ জনপ্রিয়।
বিমানের মতো গ্লাইডারেরও ডানা থাকে। কিন্তু সেসব ডানায় ইঞ্জিন নেই। বরং বাতাসের ওপর ভর করে ওড়ার জন্য ব্যবহৃত হয়।
কিছু কিছু গ্লাইডারে চালক থাকে না। আবার কিছু গ্লাইডারে একাধিক চালক ও আরোহী থাকে।
স্যার জর্জ কেলের গ্লাইডাররা ১৮৪৯ সালে ওড়ার জন্য বিশেষ এই বিমান উদ্ভাবন করেন। তারা নাম অনুযায়ী বিমানটির নাম দেয়া হয় গ্লাইডার।
বিজ্ঞাপন
শুরুতে কাঠ, রশি দিয়ে গ্লাইডার তৈরি করা হতো। এখন এগুলোতে কার্বন ফাইবার, স্টিল টিউবের ফ্রেম দিয়ে বানানো হয়। এমনকি অটো-ক্যাড ব্যবহার করে এগুলোর ডিজাইন করা হচ্ছে।
একটি ভালো গ্লাইডিং পারফরম্যান্স অর্জনের জন্য উচ্চ বায়ুচালিত দক্ষতা অপরিহার্য।
এজেড




