রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রাইভেট জেটের দাম জানলে অবাক হবেন

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রাইভেট জেটের দাম জানলে অবাক হবেন

পর্তুগিজ পেশাদার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। যার খ্যাতি আকাশচুম্বী। সারা পৃথিবীতেই ছড়িয়ে-ছিটিয়ে আছে তার ভক্ত।  

এই তারকা ফুটবলার সময়-সুযোগ পেলেই প্রাইভেট জেটে বন্ধু-বান্ধব নিয়ে উড়াল দেন। সম্প্রতি তাকে বান্ধবীর সঙ্গে প্রাইভেট জেটে ভ্রমণে দেখা গেছে। 


বিজ্ঞাপন


রোনালদোর প্রাইভেট জেটের দাম প্রায় আড়াই শ কোটি টাকা। এই জেটটি তিনি গত বছর বিক্রি করতে চেয়েছিলেন কারণ তিনি এর মধ্যে জায়গার অভাব বোধ করছিলেন। 
 
সুসজ্জিত জেট

বৈদ্যুতিক ওভেনের পাশাপাশি এই বিমানে রয়েছে রেফ্রিজারেটর, স্যাটেলাইট ফোন, বিনোদন ব্যবস্থা, ফ্যাক্স মেশিন এবং মাইক্রোওয়েভ। এই সবই রোনালদোর মনোরঞ্জনের জন্য।

plane১০ আসন এই জেটে

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সুপার-মিডসাইজ ক্লাস জেটটির প্রস্থ ২.১৯ মিটার এবং ৭.৪৪ মিটার দৈর্ঘ্য। এখানে ১০ জন যাত্রী বসতে পারেন। এখানে তিনটি ডিভান আসন, তিনটি বিছানা এবং অবশ্যই একটি শৌচাগার রয়েছে।


বিজ্ঞাপন


আছে একটি ডবল বেড

এই বিমানের অভ্যন্তরে একটি ডাবল বেড রয়েছে। আকাশে ভ্রমণকালীন তিনি বিশ্রাম করেন। 
  
এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর