বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

প্রেমিকাকে ‘সারপ্রাইজ’ দিতে মাঝ আকাশে বিয়ের প্রস্তাব

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩, ১১:২৩ এএম

শেয়ার করুন:

প্রেমিকাকে ‘সারপ্রাইজ’ দিতে মাঝ আকাশে বিয়ের প্রস্তাব

প্রেমিকাকে সারপ্রাইজ দিতে মাঝ আকাশে বিয়ের প্রস্তাব দিয়ে ভাইরাল হলেন এক তরুণ। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার মুম্বাইগামী একটি বিমান যখন মধ্যগগনে তখনই প্রেমের প্রস্তাব দিয়ে বাগদত্তাকে চমকে দেন ওই তরুণ। তবে এখানেই শেষ নয়, প্রেমিকাকে সারপ্রাইজ দিতে তিনি একই বিমানে টিকিট কাটেন। সঙ্গে ফুল দিয়ে হাঁটু মুড়ে বাগদত্তাকে বিয়ের প্রস্তাবও দেন।

লন্ডন থেকে হায়দ্রাবাদ হয়ে মুম্বাইয়ে যাচ্ছিলেন ওই তরুণের প্রেমিকা। বিমানে ওঠার পর তিনি একেবারেই জানতেন না যে কিছুক্ষণের মধ্যেই তার জন্য বড় চমক অপেক্ষা করছে। 


বিজ্ঞাপন


airওই ফ্লাইটে যে তার হবু স্বামীও বুক করেছেন সেবিষয়ে কিছুই জানতেন না তরুণী। বিমানে সিটে যখন তিনি সবে বসেছেন তখনই আচমকা তার প্রেমিককে ধীরে ধীরে তার সিটের কাছে এগিয়ে আসতে দেখেন। স্বাভাবিকভাবেই হবু স্বামীকে দেখে খুশিতে ফেটে পড়েন তরুণী। নিজের সিট ছেড়ে এগিয়ে যান প্রেমিকের কাছে।

একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে দেখা গিয়েছে, প্রেমিককে আসতে দেখে তরুণী সিট ছেড়ে উঠে পড়েন। এরপর পোস্টার, ফুল এবং আংটি দিয়ে হাঁটু মুড়ে প্রেমের প্রস্তাব দেন ওই তরুণ। আর প্রেমিকের এমন আচরণে খুশি হয়ে তাকে আলিঙ্গন করেন প্রেমিকা। মাঝ আকাশে এমন বিরল ভালোবাসার দৃশ্যে যুগলকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন বিমানের অন্যান্য যাত্রীরা।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর