রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিমানের ফুয়েল ট্যাংক কোথায় থাকে?

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ০১:১০ পিএম

শেয়ার করুন:

বিমানের ফুয়েল ট্যাংক কোথায় থাকে?

বিমান বা উড়োজাহাজ সম্পর্কে মানুষের আগ্রহের কমতি নেই। বিমান কীভাবে ওড়ে, বিমানের খাবার, বিমানের জ্বালানি সম্পর্কে আগ্রহ সবার। 


অনেকেই জানতে চান বিমানের ইঞ্জিন চালনার জন্য ফুয়েল ট্যাংক সম্পর্কে। এর অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা নেই সবার। 


বিজ্ঞাপন


tank

বিমানের ইঞ্জিন কোথায় থাকে?

বিমানের ফুয়েল ট্যাংকের অবস্থান জানার আগে জানুন এর ইঞ্জিন সম্পর্কে। 

বিমানের ইঞ্জিন থাকে এর ডানায়। বিমানের সুবিশাল দুই পাখায় দুইটি ইঞ্জিন বসানো থাকে। 


বিজ্ঞাপন


tank

বিমানের উইং বা ডানায় জেট ইঞ্জিনচালিত কম্প্রেসর ঘুরলে বাইরের বায়ু প্রচুর পরিমাণে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে। ইঞ্জিনে দুইটি চেম্বার থাকে। একটি কম্বাশসন চেম্বার, অন্যটি এয়ার চেম্বার। এই দুই চেম্বার থেকে প্রচন্ড বেগে বের হওয়া এক্সহস্ট গ্যাস পেছনের বায়ুতে আঘাত করে, ফলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে পিছনের বায়ু থার্স্ট প্রয়োগ করে বিমান কে সামনের দিকে চলতে সাহায্য করে।

refuelবিমানের ফুয়েল ট্যাংকের অবস্থান

এবার জানুন বিমানের ফুয়েল ট্যাংক সম্পর্কে। যেহেতু বিমানের ইঞ্জিন থাকে এর ডানায়, তাই এ ফুয়েল ট্যাংকও থাকে ডানায়। 

বিমানের যে দুইটি বিশাল পাখা থাকে সেখানেই তেল নেওয়ার জন্য ট্যাংক থাকে । পাখার দুই পাশেই ট্যাংক স্থাপন করা থাকে। এই ফুয়েল ট্যাংক এমনভাবে নকশা করা থাকে যেনো দুর্ঘটনার সময় ফুয়েল ট্যাংকে আগুন না ধরে যায়। 

fuelজানলে অবাক হবেন, দুই ডানায় অবস্থিত দুইটি ফুয়েল ট্যাংকের একটির ট্যাংকের সঙ্গে অন্যটার সংযোগ থাকে। যখন তেল শেষ হয়ে যায় তখন অন্য ট্যাংক সচল হয়ে যায়।

একটি বিমান যদি ১০ ঘন্টা একটানা ওড়ে তাহলে তার ট্যাংকে কমপক্ষে দেড় লাখ লিটার তেল মজুদ থাকে। বুঝতেই পারছেন কী পরিমাণ তেল নিতে সক্ষম বিমানের ফুয়েল ট্যাংক। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর