মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

১ মিলিয়ন মেম্বার উদযাপন উপলক্ষে রিয়াদ এয়ারের বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

১ মিলিয়ন মেম্বার উদযাপন উপলক্ষে রিয়াদ এয়ারের বিশেষ অফার
রিয়াদ এয়ারের একটি বিমান। ফাইল ছবি

চলতি মাসেই এক মিলিয়ন মেম্বারের বড় মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে রিয়াদ এয়ার। মঙ্গলবার (২৫ আগস্ট) কোম্পানির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। রিয়াদ এয়ারের ‘স্ফিয়ার লয়্যালটি প্রোগ্রাম’ এই অর্জন সম্ভব করতে যাচ্ছে।

এ উপলক্ষে স্ফিয়ার লয়্যালটি প্রোগ্রামের ১০ লক্ষতম বা মিলিয়নতম সদস্য পাবেন এক মিলিয়ন স্ফিয়ার পয়েন্ট এবং হয়ে উঠবেন স্ফিয়ারের সর্বশেষ ফাউন্ডিং মেম্বার। এছাড়া শুরু থেকে এখন পর্যন্ত সঙ্গে থাকা ফাউন্ডিং মেম্বারদের মধ্য থেকে সৌভাগ্যবান দুজন পাবেন (প্রত্যেকে) ২ লক্ষ ৫০ হাজার স্ফিয়ার পয়েন্ট।

এক মিলিয়ন পয়েন্ট দিয়ে রিয়াদ এয়ার নেটওয়ার্কের ১২০টির বেশি ইকোনমি ফ্লাইট রিডিম বা টিকিট কেনা সম্ভব। উদাহরণস্বরূপ- পাঁচ সদস্যের একটি পরিবার প্রতি বছর দুটি করে টানা চার বছর ইকোনমি রাউন্ড ট্রিপ দিতে পারবেন। 

সহজ কথায়, চার বছরে পাঁচজন মানুষ একত্রে মোট আটবার ভ্রমণ করতে পারবেন। কত স্ফিয়ার পয়েন্টের বিনিময়ে কী কী সুবিধা পাওয়া যাবে, তা নির্ভর করবে রুট, কেবিন ও বুকিংয়ের সময় প্রযোজ্য শর্তাবলীর ওপর। (শর্ত প্রযোজ্য)

স্ফিয়ার মূলত রিয়াদ এয়ারের একটি লাইফস্টাইল মেম্বারশিপ, যার লক্ষ্য রিয়াদ এয়ারের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও উপভোগ্য করে তোলা। ‘বর্ন ইন সাউদি, বিল্ট ফর দ্য ওয়ার্ল্ড’ স্লোগানের সঙ্গে স্ফিয়ার দিচ্ছে ট্রাভেল, লাইফস্টাইল, এক্সপেরিয়েন্স ও পার্টনারশিপের অনন্য সেবা ও সুবিধা। 

এক বছরেরও কম সময়ে এক মিলিয়ন মেম্বারকে যুক্ত করা এই যাত্রায় স্ফিয়ারের অন্যতম একটি অর্জন, যা প্রমাণ করে যে, চিরাচরিত এয়ারলাইন অভিজ্ঞতার বাইরে গিয়ে এক নতুন ধরনের মেম্বারশিপ অভিজ্ঞতার প্রতি মানুষের আগ্রহ কতটা বাড়ছে।

স্ফিয়ার পয়েন্ট ব্যবহার করে মেম্বাররা পাবেন ফ্লাইটে বিনামূল্যে ওয়াইফাইসহ বিভিন্ন সেরা অফারের নিশ্চয়তা। হিলটন, উবার, মুভি সিনেমাসের মতো পার্টনাররা এই লাইফস্টাইল মেম্বারশিপকে করে তুলছে আরও প্রিমিয়াম ও উপভোগ্য। পয়েন্ট ব্যবহারে নেই কোনো নির্দিষ্ট মেয়াদ এবং মেম্বাররা আগামীতে আরও বিভিন্ন নতুন পার্টনারশিপ ও সুবিধা পাবেন।

এ প্রসঙ্গে রিয়াদ এয়ারের লয়্যালটি ও সাস্টেইনেবিলিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম হার্ডেকার বলেন, ‘এক মিলিয়ন স্ফিয়ার মেম্বারের মাইলফলক আমাদের জন্য একটি গৌরবময় অর্জন। প্রচলিত লয়্যালটি প্রোগ্রামকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার লক্ষ্যে স্ফিয়ার যাত্রা শুরু করে, যেখানে ট্রাভেল, লাইফস্টাইল, এক্সপেরিয়েন্স ও পার্টনারশিপের মাধ্যমে মেম্বাররা সৌদি আতিথেয়তার স্বাদ নিতে পারবেন। যদি আপনিও সেই স্বাদ নিতে চান এবং আমাদের মিলিয়ন পয়েন্ট বিজয়ী হতে চান, তাহলে স্ফিয়ারে যোগ দিন আজই। কারণ এই কমিউনিটি যত বড় হবে, এর সম্ভাবনা ও অভিজ্ঞতাও তত বাড়বে।’

‘স্ফিয়ার’ নামটি আরবি শব্দ ‘সফির’ (রাষ্ট্রদূত) ও ইংরেজি শব্দ ‘স্ফিয়ার’ (পরিধি) থেকে নেওয়া হয়েছে। এই প্রোগ্রামের বিশেষ সুবিধাগুলো হলো- পয়েন্টের মেয়াদ শেষ হওয়ার কোনো তারিখ থাকবে না। 

বন্ধু বা পরিবারের যে কারও সঙ্গে পয়েন্ট শেয়ার, ফ্লাইটে ফ্রি ওয়াইফাই, গেমিফাইড চ্যালেঞ্জ ও লিডারবোর্ড, নতুন রুটে দ্রুত অ্যাক্সেসসহ ‘দ্য ফাউন্ডার্স’ ক্লাবে যোগ দেওয়ার সুযোগ ইত্যাদি।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর