শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

দেশীয় সব রুটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

দেশীয় সব রুটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
সেপ্টেম্বর পর্যন্ত মিলবে এই ছাড়। ছবি: সংগৃহীত

দেশের অভ্যন্তরীণ সব রুটে যাত্রীদের জন্য ১৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স।

যাত্রীরা ইউএস-বাংলার মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং করলে এই বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

ছাড় পেতে বুকিংয়ের সময় USBA15 প্রোমো কোড ব্যবহার করতে হবে। তবে এই ছাড় শুধু মূল ভাড়ার ওপর প্রযোজ্য হবে।

২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই অফার কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীরা কম খরচে টিকিট কিনতে পারবেন।

আরও পড়ুন

বাংলাদেশের আকাশ পরিবহন ও ইউএস-বাংলার পথচলা

৪৩৬ সিটের তৃতীয় এয়ারবাস যুক্ত, ইউএস-বাংলার বহরে এখন ২৫টি এয়ারক্রাফট

সাশ্রয়ী ভাড়ার পাশাপাশি নিরাপদ, আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মূল্য ছাড় সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন- ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ অথবা ১৩৬০৫ নম্বরে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর