সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

বহর বাড়ালো এয়ার অ্যাস্ট্রা: যুক্ত হলো ব্র্যান্ড নিউ এটিআর উড়োজাহাজ

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

বহর বাড়ালো এয়ার অ্যাস্ট্রা: যুক্ত হলো ব্র্যান্ড নিউ এটিআর উড়োজাহাজ
বহর বাড়ালো এয়ার অ্যাস্ট্রা: যুক্ত হলো ব্র্যান্ড নিউ এটিআর উড়োজাহাজ

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার বহরে যুক্ত হলো আরও একটি নতুন এয়ারক্রাফট। বহর সম্প্রসারণের অংশ হিসেবে এবার ফ্রান্সের তৈরি ব্র্যান্ড নিউ 'এটিআর ৭২-৬০০' (ATR 72-600) মডেলের উড়োজাহাজ যুক্ত করেছে সংস্থাটি। নতুন এই উড়োজাহাজ যুক্ত হওয়ার ফলে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট সংখ্যা ও অভ্যন্তরীণ রুটে গন্তব্য বাড়ানোর বড় সুযোগ তৈরি হলো।

এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রান্সের টুলুজ থেকে রওনা হয়ে একটি ট্রানজিট নিয়ে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন উড়োজাহাজটি রানওয়েতে নামার পরপরই ঐতিহ্যবাহী 'ওয়াটার ক্যানন সেলুট' দিয়ে সেটিকে স্বাগত জানানো হয়।


বিজ্ঞাপন


710755500_995504972835018_6334757237764834983_n

নতুন এই বিমানটি যুক্ত হওয়ায় এয়ার অ্যাস্ট্রার মোট এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়িয়েছে ৫-এ। উড়োজাহাজ সংস্থাটি আরও জানিয়েছে, বহরকে আরও শক্তিশালী করতে আগামী জুলাই মাসের মধ্যে ধাপে ধাপে আরও দুটি নতুন এয়ারক্রাফট তাদের বহরে যুক্ত হবে। এর মাধ্যমে যাত্রীদের জন্য আরও আধুনিক, নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুন: ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কারে ভূষিত ইউএস-বাংলা

উল্লেখ্য, এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের একটি অত্যন্ত আধুনিক টার্বোপ্রপ আঞ্চলিক উড়োজাহাজ। স্বল্প দূরত্বের রুটে পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী এবং কার্যকর পরিচালনার জন্য বিশ্বব্যাপী এই বিমানের বেশ সুনাম রয়েছে। সম্পূর্ণ নতুন এই বিমানে যাত্রীদের জন্য ৭০টি আসন রয়েছে।


বিজ্ঞাপন


710755409_995505252834990_4965292987218528201_n

বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার বয়স প্রায় সাড়ে তিন বছর পার করলেও এয়ার অ্যাস্ট্রা এখনো কোনো আন্তর্জাতিক রুটে ডানা মেলেনি। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে এই বেসরকারি বিমান সংস্থাটি। নতুন বিমান যুক্ত হওয়ায় এই রুটগুলোতে ফ্লাইটের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর