বাংলাদেশ বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলামকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের নতুন পরিচালক করা হয়েছে।
একইসঙ্গে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেবিচকের ফ্লাইট সেফটি বিভাগের পরিচালক মো. আহসান হাবীবকে সরিয়ে বিমান বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
একইসঙ্গে এই পদে মো. মনিরুল ইসলামকে সরকার নিয়োগ দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এএইচ




