শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০৯:৪৭ পিএম

শেয়ার করুন:

Biman
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেমিনারে অতিথিরা।

তথ্য অধিকার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান। 


বিজ্ঞাপন


এভিয়েশন খাত নিয়ে কাজ করা সাংবাদিকবৃন্দের পাশাপাশি বিমানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সেমিনারে উপস্থিত ছিলেন। 

বিমানের ব্যবস্থাপনা পরিচালক উদ্বোধনী বক্তব্যে আগত সাংবাদিকদের সেমিনারে অংশগ্রহণের জন্য ধন্যবান জানান। সেমিনারে তথ্য অধিকার আইন, আইনের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, সংশ্লিষ্ট বিধি ও প্রবিধি এবং এসবের বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সেমিনারে বক্তব্য রাখেন বিমানের প্রধান তথ্য প্রদানকারী কর্মকর্তা মহাব্যবস্থাপক জনসংযোগ এ.বি.এম. রওশন কবীর এবং উপ-মহাব্যবস্থাপক লিগ্যাল অ্যাফেয়ার্স মো. আল মাসুদ খান। 

অনুষ্ঠানে সাংবাদিকদের বিমান সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সাফিকুর রহমান। 


বিজ্ঞাপন


বিমান ও গণমাধ্যমের মধ্যে ইতিবাচক সহযোগিতা এবং জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সেমিনারে আশা প্রকাশ করা হয়। 

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর