বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

২১ মে ফের চালু হচ্ছে নভোএয়ারের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

২১ মে ফের ফিরছে নভোএয়ার

আগামী ২১ মে থেকে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার সাময়িকভাবে বন্ধ করা অভ্যন্তরীণ ফ্লাইট পুনরায় পরিচালনা শুরু করবে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট সাময়িকভাবে বন্ধের পর আবার চালু হতে যাচ্ছে।

গত ২ মে থেকে নভোএয়ারের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিল।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, আগামী বুধবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছি। ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিলো। সাময়িক বিরতিকালে আমরা যাত্রী ও শুভানুধ্যায়ীদের যথেষ্ট সমর্থন ও উৎসাহ পেয়েছি।

তিনি আরও বলেন, উন্নত যাত্রীসেবায় আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপদ ভ্রমণ সেবা দেওয়াই আমাদের অগ্রাধিকার। আমরা সবাইকে আবার স্বাগত জানাতে প্রস্তুত।

ফিরে আসা নভোএয়ার টিকেটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের অফারটি পেতে যাত্রীদের নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে VQWEBAPP লিখে টিকিট ক্রয় করতে হবে।

যাত্রীরা আজ থেকেই টিকিট ক্রয় করতে পারবেন নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, নভোএয়ার সেলস অফিস  অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে।


বিজ্ঞাপন


এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর