রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

ওদের আকাশে উড়ার স্বপ্ন পূরণ হলো

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম

শেয়ার করুন:

ওদের আকাশে উড়ার স্বপ্ন পূরণ হলো

দীর্ঘদিন থেকে আকাশে ওড়ার স্বপ্ন ছিল ওদের। ওদের সাধ থাকলেও সাধ্য ছিল না। কারণ, ওরা সুবিধাবঞ্চিত শিশু। তবে তাদের এই স্বপ্ন পূরণ করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। সুবিধাবঞ্চিত ৩০ শিশুকে ঢাকা থেকে ফ্লাইটে করে কক্সবাজার নিয়ে এসেছে তারা। সারাদিন ঘুরিয়ে আবারো তাদের ঢাকায় পৌঁছে দেওয়া হয়।

বুধবার (১৫ জানুয়ারি) জাগো ফাউন্ডেশনের পরিচালনাধীন স্কুল থেকে বিভিন্ন বয়সী ৩০ শিশুকে কক্সবাজারে নিয়ে আসা হয়। একই দিন কক্সবাজার সমুদ্র সৈকতে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি পালন করেছে। নভোএয়ারের ১২ বছরপূর্তি উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘ড্রিম ফ্লাইট’ ও ‘বিচ ক্লিনিং’ আয়োজন করে।


বিজ্ঞাপন


জানা গেছে, সুবিধাবঞ্চিত এসব শিশুদের আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করতে বুধবার সকাল সকাল হযরত শাহজালাল বিমানবন্দরে গাড়িযোগে নিয়ে আসা হয়। এরপর নভোএয়ার ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিটের  ফ্লাইটে এসব শিশুদের নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে উড়াল দেয়। সারাদিন কক্সবাজার ঘুরিয়ে  একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার ফ্লাইটে ঢাকায় ফিরেছে তারা।

novoair2

এসব শিশু কক্সবাজারে সমুদ্র সৈকত, বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটি, কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন করে আনন্দঘন সময় কাটায়।

জাগো ফাউন্ডেশনের শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীতে পড়ছে মায়মুনা রহমান। দরিদ্র হওয়ায় জীবনে কখনো উড়োজাহাজে ওঠেনি। আকাশে কোন উড়োজাহাজ উড়লে খুব দাগ কাটতো তার। সে যদি আকাশে এমন উড়তে পারত! 


বিজ্ঞাপন


অবশেষে মাইমুনার স্বপ্ন পূরণ হয়েছে। মাইমুনা বলছিল ‘প্লেনে করে সমুদ্র সৈকত ঘুরতে যাব, বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজ দেখতে পারব –এটা আমি কখনো কল্পনাও করিনি! নভোএয়ারের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাদের এই স্বপ্ন পূর্ণ করেছে।’

তৃতীয় শ্রেণীর ছাত্র হানিফ মিয়া। ঢাকা থেকে কক্সবাজার উড়োজাহাজে উড়ে আসার অনুভূতি জানাচ্ছিল সুবিধা বঞ্চিত এ ছাত্র। হানিফ বলেন, ‘মেঘের ওপর দিয়ে উড়োজাহাজে করে যাচ্ছি, এটা অসাধারণ অনুভূতি! আমরা বীচে খেলেছি, কক্সবাজারের খুব সুন্দর  রেল স্টেশন দেখেছি – এই ভ্রমণ ছিল একেবারে স্বপ্নের মতো।’

novoair1

সব শিশুদের নিয়ে এমন আয়োজন করতে পেরে বেশ খুশি নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। তিনি বলেন, ‘শিশুরাই আমাদের জাতির ভবিষ্যৎ। তাদের স্বপ্ন পূরণ এবং প্রেরণা দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, সামাজিক দায়বদ্ধতা হিসেবে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ।’

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমাদের গর্ব কক্সবাজার সমুদ্র সৈকত। পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে বিচ ক্লিনিং কর্মসূচি পালন করা হয়েছে।’

নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর, সিলেট ও  রাজশাহী ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুট কলকাতায় ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রয়েছে, শীঘ্রই পুনরায় শুরু করা হবে।

এমআইকে/এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর