রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

বিমান ও পর্যটন উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

বিমান ও পর্যটন উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তারা দুই দেশের বিভিন্ন সহযোগিতামূলক বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে, উপদেষ্টা বাংলাদেশে জাপানের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশেষভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে জাপানের অংশগ্রহণ ও অবদানের কথা স্মরণ করে ভবিষ্যতে এভিয়েশন সেক্টরে আরও সহযোগিতা কামনা করেন।


বিজ্ঞাপন


এদিকে, রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বাংলাদেশের মানুষের আতিথেয়তার কথা স্মরণ করে ঢাকা-টোকিও বিমান যোগাযোগ এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পর্যটন সেক্টরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান এবং জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কাওয়াই হিরোসি উপস্থিত ছিলেন।

এমআইকে/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর