সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

৯ বছর পর ইতালি যাচ্ছে বিমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

৯ বছর পর ইতালির রোমে যাচ্ছে বিমান

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইট চালু হয় ১৯৮১ সালের ২ এপ্রিল। ২০১৫ সালে বন্ধ হয়ে যায় ফ্লাইটটি। দীর্ঘ ৯ বছর পর আবারও ইতালির রোমে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত সাড়ে ৩টায় ঢাকা-রোম-ঢাকা রুটে ফ্লাইট চালু করছে এয়ারলাইন্সটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (পিআর) তাহেরা খন্দকার জানান, ঢাকা থেকে আজ মধ্যরাত সাড়ে ৩টায় রোমের উদ্দেশ্যে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৫৫ যাত্রা করবে। ফ্লাইটটি রোমে পৌঁছাবে ২৭ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়। ফিরতি ফ্লাইট বিজি-৩৫৬ রোম থেকে ২৭ মার্চ সকাল সোয়া ১০টায় যাত্রা করবে।

বিমান বাংলাদেশের এই কর্মকর্তা জানান, ২৬ মার্চের প্রথম ফ্লাইটে বিজনেস ক্লাসে ২৩ জন এবং ইকোনমি ক্লাসে ১৭৭ জন যাত্রা করবেন। প্রথম ফিরতি ফ্লাইটে বিজনেস ক্লাসে ৭ জন এবং ইকোনমি ক্লাসে ২৪৭ জন (ফুল বুকড) যাত্রা করবেন।

১৫ ফেব্রুয়ারি থেকে সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে একসঙ্গে বিক্রয়ের জন্য ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করে বলে জানায় বিমান বাংলাদেশ।

যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট ক্রয় করতে পারছেন।

নতুন রুট উপলক্ষ্যে টিকিটে ১৫-২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিয়েছে বিমান।

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালনা করা হবে।

এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর