শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিজয় দিবসে টিকিটে ছাড় দিল বিমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:১৬ এএম

শেয়ার করুন:

বিজয় দিবসে টিকিটে ছাড় দিল বিমান
ফাইল ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর সব রুটের টিকিটে ১৬ শতাংশ ছাড় ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিমান।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের সব অভ্যন্তরীণ রুটসহ চেন্নাই, দিল্লি, কলকাতা, কাঠমান্ডু, গুয়াংজু, নারিতা, আবুধাবি, দুবাই ও ম্যানচেস্টার রুটে এ ছাড় প্রযোজ্য হবে। ১৬ ডিসেম্বর দিনব্যাপী (২৪ ঘণ্টা) এ ছাড় চলবে। যাত্রীরা ১৬ ডিসেম্বরসহ শিডিউলে থাকা পরবর্তী যেকোনো তারিখের টিকিট সেদিন ডিসকাউন্টে কিনতে পারবেন।

আরও পড়ুন

রাজনৈতিক অস্থিরতার প্রভাব আকাশপথেও, কমেছে যাত্রী 


বিজ্ঞাপন


বিমানের নিজস্ব সকল সেলস সেন্টার, বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট, বিমানের মোবাইল অ্যাপস এবং বিমান কল সেন্টার +৮৮০১৯৯০৯৯৭৯৯৭ থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে মূল ভাড়ার ওপর ১৬ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BIJOY23BG ব্যবহার করতে হবে।

জেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর