বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স মালদ্বীপের অত্যান্ত জনপ্রিয় মাহফুশি দ্বীপে আকর্ষণীয় হলিডে প্যাকেজ ঘোষণা করেছে। বাংলাদেশের পর্যটকদের নূন্যতম খরচে এশিয়ার অন্যতম গন্তব্য মালদ্বীপ ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা।
ভ্রমণ পিপাসু বাংলাদেশী পর্যটকদের সংখ্যা দিনদিন বাড়ছে। অনিন্দ্য সুন্দর নীল জলরাশিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিকতার অপূর্ব মিশ্রণের দেশ মালদ্বীপের ভ্রমণকে উপভোগ্য করতে মাহফুশিতে প্রতিজনের জন্য নূন্যতম ৫০ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
দুই রাত তিন দিন থাকা, ঢাকা-মালে-ঢাকা সকল প্রকার ট্যাক্সসহ এয়ার টিকেট, এয়ারপোর্ট-মাহফুশি দ্বীপ-এয়ারপোর্ট যাতায়াত, হোটেল একুজ ইন এ থাকার ব্যবস্থা, স্নোরকেলিং, স্যান্ড ব্যাংক দ্বীপে লাঞ্চ, ভারত মহা সাগরের গভীর সমুদ্রে ডলফিন প্রদর্শন, সমুদ্রের তলদেশে ছবি ও ভিডিও করা, সকালের নাস্তাসহ আরো নানাবিধ সুযোগ সুবিধা রয়েছে ট্যূর প্যাকেজে।
এখানে উল্লেখ্য ইউএস-বাংলা এয়ারলাইন্স সপ্তাহে তিনদিন রবি, মঙ্গল ও শুক্রবারে ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে।
নতুন যুক্ত হওয়া মাহফুশি দ্বীপের হলিডে প্যাকেজ ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স এর মালদ্বীপের সকল প্যাকেজগুলোও চালু আছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় পর্যটন শিল্পের বিকাশ সাধনে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। ‘দেশকে জানা আর বিদেশকে চেনা’ স্লোগানে দেশীয় পর্যটন বিকাশের সঙ্গে সঙ্গে দেশীয় পর্যটকদের বিভিন্ন দেশে স্বল্প খরচে ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা।
বিজ্ঞাপন
‘ইউএস-বাংলা’র হলিডে প্যাকেজগুলো পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিনা সুদে ছয় মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে।
প্যাকেজ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এয়ারলাইন্সের যে কোনো সেলস অফিসে যোগাযোগ করুন। ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ অথবা হটলাইন ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করে আপনার ট্রাভেল প্যাকেজ গ্রহণ করুন।
এজেড




