স্কুটার কেনার সময় সবাই তার মাইলেজ এবং ফিচার্স নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এই দুই বিষয় ছাড়াও আরও একটি ক্ষেত্রে মনোযোগ দেওয়া উচিত তা হল বিল্ড কোয়ালিটি। দেশের রাস্তাঘাট এবং পরিবেশের জন্য স্কুটার যত শক্ত এবং মজবুত হবে ততই ভালো।
বাজারে দুই ধরনের স্কুটার সাধারণত পাওয়া যায়। প্লাস্টিক বডি এবং মেটাল বডি। কেউ কেউ ভাবেন, স্কুটার একটু হালকা-পাতলা হলে চালাতে সুবিধা হয়। এ কথা কিছু ক্ষেত্রে যদিও সঠিক। কারণ মোটরসাইকেলের তুলনায় স্কুটারে হ্যান্ডলিং বা নিয়ন্ত্রণ ভালো পাওয়ার একটি বড় কারণ তার ওজন। কিন্তু স্কুটারের বডি যদি খুব দুর্বল হয় তাহলে সেটি আপনাকে সমস্যায় ফেলতে পারে।
বিজ্ঞাপন
ব্যস্ত রাস্তায় স্কুটি নিয়ে বের হওয়ার সময় একটু টোকা লাগলেই স্ক্র্যাচ ধরে যায় স্কুটারের বডিতে। তাছাড়া কোনও শক্ত বস্তু বা গাড়ি-বাইকের সঙ্গে ধাক্কা লাগলে দুমড়ে মুচড়ে যায় স্কুটার। এই অসুবিধায় সবচেয়ে বেশি পড়ে প্লাস্টিক বডির স্কুটার। তাই পয়সা দিয়ে নতুন স্কুটার কিনলে অবশ্যই মেটাল বডির স্কুটি কেনা উচিত।
হোন্ডা অ্যাক্টিভা ১২৫
মজবুত ধাতু দিয়ে তৈরি হোন্ডা অ্যাক্টিভা ১২৫। বাজারে এই স্কুটার দেদারসে বিক্রি হয়। জীবনের প্রথম স্কুটার কেনার ক্ষেত্রে বহু মানুষের ফার্স্ট চয়েস হোন্ডা অ্যাক্টিভা। এক্ষেত্রে ভাবতে পারেন, স্কুটারের মাইলেজ যেহেতু ভালো তাই এটি সবাই পছন্দ করে। শুধু মাইলেজ নয়, স্কুটারের বিল্ড কোয়ালিটিও দারুণ। পুরো মেটাল বডি দিয়ে তৈরি গাড়িটি।
টিভিএস জুপিটার ১২৫
বিজ্ঞাপন
এই স্কুটারের ৯০ শতাংশ বডি মেটাল। কেবল ফ্রন্ট কভার ও ব্যাক টেল কভার ফাইবার। স্কুটারের মেইনটেনেন্স খরচ খুবই কম। পরিবারের যে কেউ চালাতে পারবে এই স্কুটার। ভালো হ্যান্ডলিং ও মসৃন পারফরম্যান্স দেয় টু হুইলারটি। মাইলেজও দারুণ। প্রায় ৫৫ কিলোমিটার। শক্তপোক্ত স্কুটারের ক্ষেত্রে এটি একটি ভালো বিকল্প।
এপ্রিলিয়া এসএক্সআর ১৬০
লুকের বিচারে দারুণ আকর্ষণীয় এপ্রিলিয়া এসএক্সআর। এতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন ও উন্নত সাসপেনশন। যা স্কুটারটিকে লং রাইডে নিয়ে যেতেও সাহায্য করে। সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি এপ্রিলিয়া এসএক্সআর। স্কুটারটি মাইলেজ দেয় প্রায় ৪৭ কিলোমিটার। আরামদায়ক পিলিওন সিট রয়েছে এতে।
ভেসপা এলিগান্টে ১৫০
আরও একটি দুর্ধর্ষ স্টাইলিশ স্কুটার ভেসপা। ইতালির সংস্থার তৈরি এই স্কুটার বেশ কয়েকবছর ধরে চমক দিচ্ছে। ড্রাম ও ডিস্ক ব্রেকের সুবিধা রয়েছে এতে। শহরের বাইরে অর্থাৎ লং ট্রিপেও নিয়ে যেতে পারেন এই স্কুটার। ভেসপা এলিগান্টে সম্পূর্ণ মেটাল বডির। তাই বিল্ড কোয়ালিটি নিয়ে নিশ্চিত থাকতে পারেন।
সুজুকি অ্যাক্সেস ১২৫
রূপে গুণে দুর্ধর্ষ সুজুকি অ্যাক্সেস ১২৫। এই স্কুটারে রয়েছে অনেক স্মার্ট ফিচার্স। যেমন ব্লুটুথ কানেক্টিভিটি কল এলার্ট, ফোন ব্যাটারি লেভেল ডিসপ্লে ইত্যাদি। এই টু হুইলার কিছুটা মেটাল এবং কিছুটা ফাইবার দিয়ে তৈরি। স্কুটারের সামনের চাকায় যে কভার রয়েছে সেটি হল মেটাল। আবার যেখানে নম্বর প্লেট রয়েছে ওই অংশটি ফাইবার।
ইয়ামাহা এরোক্স ১৫৫
১৫৫ সিসির স্কুটার ইয়ামাহা এরোক্স। রয়েছে ডিস্ক ও ড্রাম ব্রেক। স্কুটারের টপ স্পিড ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আকর্ষণীয় বিষয়, এই স্কুটারে পাওয়া যায় বাইকের মতো অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। মজবুত ধাতু দিয়ে তৈরি স্কুটারটি। ১২৬ কেজি কার্ব ওয়েট।
এজেড




