সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

রানী মুখার্জীর গাড়ি বিলাস

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

রানী মুখার্জীর গাড়ি বিলাস

 রানী মুখার্জী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। এই তারকার গাড়িপ্রেম রয়েছে। তার সংগ্রহে রয়েছে একাধিক ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি। রানীর  
গ্যারেজে রয়েছে কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ি। জানুন তার গাড়ি বিলাস সম্পর্কে।

অডি এ৮ ডাব্লিউ১২

জার্মানে তৈরি ক্লাসিক এবং বিলাসবহুল সেডান অডি এ৮ ডাব্লিউ১২ মডেল। এই গাড়ির দাম ভারতে সোয়া কোটি রুপি। গাড়িতে রয়েছে ৬.৩  লিটার ইঞ্জিন যা ৪৯৩ হর্সপাওয়ার তৈরি করে। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৬২৫ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। এই গাড়ি শক্তিশালী পারফরম্যান্স দেয় গ্রাহকদের।

এই গাড়ি রানী মুখার্জীকে উপহার দিয়েছিলেন তার স্বামী আদিত্য চোপড়া।

মার্সিডিজ বেঞ্জ ই ক্লাস

বিশ্বজুড়ে মার্সিডিজের জনপ্রিয় গাড়ি ই ক্লাস। যা চড়েন অভিনেত্রী রানী মুখার্জি। এই গাড়ি একটি বিলাসবহুল সেডান। যেখানে দেওয়া হয়েছে ৩ লিটার ইঞ্জিন যা সর্বোচ্চ ২২৮ হর্স পাওয়ার তৈরি করতে সক্ষম।

rani mukharjiমার্সিডিজ বেঞ্জ এস ক্লাস

ভারতে যে কয়টি গাড়ি বিক্রি করে মার্সিডিজ তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস। বহু তারকা, ক্রিকেটার, ফুটবলার এবং উদ্যোগপতিরা এই গাড়ি চড়েন। রানী মুখার্জির কালেকশনেও রয়েছে এই গাড়ি। যার দাম ভারতে ২.১৭ কোটি রুপি।

এই গাড়িটি ৫ সিটার সেডান। এতে রয়েছে ১২.৮ ইঞ্চির টাচস্ক্রিন যেখানে ব্লুটুথ। এতে ওয়াইফাই কানেক্ট করা যাবে। মিলবে রিমোট কন্ট্রোল অডিও সিস্টেম। গাড়ির ভিতর বাতাসের মানও নিয়ন্ত্রণ করা যায়। এই গাড়ির টপ স্পিড ২৫০ কিমি প্রতি ঘণ্টা।

এমজি অ্যাস্টর

অডি, মার্সিডিজ ছাড়াও রানি মুখার্জীর গ্যারেজে রয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠান এমজি মোটরের তৈরি এসইউভি অ্যাস্টর। এই গাড়িটি তার কালেকশনে সবচেয়ে কম দামি চার চাকা। দাম ১৭ লাখ রুপি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর