১০০ সিসির নতুন মোটরসাইকেল আনছে হোন্ডা। নতুন বাইকের মডেল কী হবে তা এখনো জানা যায়নি। এটি এসপি না শাইন সিরিজে বাজারের আসবে সে সম্পর্কে ধারণা মেলেনি। এই বাইজ বাজারে এলো হিরো স্প্লেন্ডর, টিভিএস মেট্রো কিংবা বাজাজ প্লাটিনা মডেলটিকে প্রতিযোগিতায় মুখোমুখি করবে।
হোন্ডার কমিউটার সেগমেন্টের এই মোটরসাইকেল মাইলেজ দেবে বেশ। আশা করা যাচ্ছে প্রতি লিটার পেট্রোলে ৭০ থেকে ৮০ কিলোমিটার পথ চলতে পারবে।
বিজ্ঞাপন
১৫ মার্চ আন্তর্জাতিক বাজারে হোন্ডার ১০০ সিসির নতুন মডেল আসবে।
উচ্চ মাইলেজ এবং টেকসই বাইকের বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে হিরো স্প্লেন্ডর। বিগত কয়েক বছর ধরে বেস্ট সেলিং কমিউটার মোটরসাইকেলের তকমা পেয়ে এসেছে এই টু হুইলার। কাছাকাছি আসতে পারলেও স্প্লেন্ডরকে টপকাতে পারেনি কোনও ব্র্যান্ড। যদিও স্কুটির বাজারে একদমই অন্য চিত্র। সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্কুটার বর্তমানে হোন্ডা অ্যাক্টিভা। এই ধারা মোটরসাইকেল বাজারেও বজায় রাখতে নতুন ১০০ সিসির বাইক আনতে চলেছে জাপানি প্রতিষ্ঠানটি।

সম্প্রতি হোন্ডা তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে এই তথ্য নিশ্চিত করেছে। ভিডিওটিতে হোন্ডা দাবি করেছে তাদের আসন্ন কমিউটার মোটরসাইকেলটি অনেক বেশি দূর পর্যন্ত চলবে এবং অনেকদিন টিকবে।
বিজ্ঞাপন
এই টুইট যে তাদের মূল প্রতিদ্বন্দ্বী হিরো স্প্লেন্ডরকে ইঙ্গিত করছে তা কার্যত স্পষ্ট। প্রসঙ্গত, ১০০ এবং ১২৫ সিসির মোটরসাইকেল সেগমেন্টে হোন্ডার একাধিক মডেল রয়েছে যেমন হোন্ডা সিডি ১১০ ড্রিম, লিভো, সাইন এবং এসপি ১২৫। কিন্তু একটিও বাইক হিরো স্প্লেন্ডরকে টেক্কা দিতে পারেনি।
শহুরে ক্রেতার পাশাপাশি মফস্বল এলাকাতেও দারুণ পছন্দের কমিউটার মোটরসাইকেল হিরো স্প্লেন্ডর। এটি ছাড়াও প্রতিষ্ঠানটির ঝুলিতে রয়েছে হিরো এইচএফ ডিলাক্স এবং স্প্লেন্ডর প্লাসের মতো হাই মাইলেজ বাইক যা এই মুহূর্তে বেস্ট সেলিং মোটরসাইকেল।
নতুন হোন্ডা ১০০ সিসির বাইকও যে এই পরিমাণ মাইলেজ দেবে তা আশা করাই যায়। যদিও এই মোটরসাইকেল কী নামে আসবে এবং কত দাম হতে পারে সেই বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। যেহেতু ১০০ সিসির বাইক ভারতে এন্ট্রি-লেভেল হিসাবেই ধরা হয় তাই মোটরসাইকেলটির দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকতে পারে।
এজেড




