টাটার ইলেকট্রিক গাড়ি নিক্সন ইভির দাম কমল। ভারতে এই গাড়ির দাম কমানো হয়েছে। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও। গাড়িটিতে পাওয়া যাচ্ছে ১ লাখ ৬০ হাজার রুপি কমে।
নজরকাড়া লুক ও লং রেঞ্জের ইলেকট্রিক গাড়ি টাটা নিক্সন ইভি। বিক্রির হিসেবে সবার থেকে এগিয়ে এই গাড়ি।
বিজ্ঞাপন
বর্তমান এটি ভারতের বেস্ট সেলিং ইলেকট্রিক চার চাকা। যা কেনার জন্য শোরুমের বাইরে কার্যত ভিড় জমিয়েছে গ্রাহকরা। তবে পথের কাঁটা হয়ে দাড়ায় দাম।
দেশটিতে টাটা নিক্সন ইভির এক্স-শোরুম মূল্য ১৪.৯৯ লাখ রুপি। এই দাম অনেকের কাছেই বেশি। তাই দাম কমিয়েছে টাকা মোটরস।
গাড়ির বাজারে এই মডেলের একাধিক ভেরিয়েন্ট এবং ট্রিম রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ইভি প্রাইম এবং ইভি ম্যাক্স।
এই দুই গাড়ির ২০২২ মডেলের ওপর অনেক ডিসকাউন্টের ঘোষণা করেছে টাটা। ইভি প্রাইমে মিলবে সর্বাধিক ৯০ হাজার রুপি এবং ইভি ম্যাক্সে মিলবে ৮০ হাজার রুপি ছাড়।
বিজ্ঞাপন
ফিচারপ্যাকড এই গাড়িতে মিলবে ৩০.২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি ক্যাপাসিটি। যা সিঙ্গেল চার্জে ৩১২ কিলোমিটার রেঞ্জ দেয়। এই ব্যাটারি ০-৮০% চার্জ হতে ৬০ মিনিট লাগে।
৫ জন যাত্রী আরাম করে বসতে পারবেন এই গাড়িতে। অন্যান্য উল্লেখযোগ্য ফিচার্স রয়েছে অটোমেটিক ট্রান্সমিশন, অ্যান্টি-লক-ব্রেকিং সিস্টেম (এবিএস), ড্রাইভার ও প্যাসেঞ্জার এয়ারব্যাগ, ক্র্যাশ সেন্সর, রিয়ার সিট বেল্ট, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম ইত্যাদি মডার্ন ফিচার।
এজেড

