বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

কম তেলে বেশি চলে যেসব মোটরসাইকেল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৩, ১১:১৩ এএম

শেয়ার করুন:

কম তেলে বেশি চলে যেসব মোটরসাইকেল

জ্বালানি তেলের দাম বেড়েছে। ফলে বাইকার্সরা বেশি মাইলেজের মোটসরসাইকের খুঁজছেন। নতুন বছরে বাইক কিনতে চাইলে দেখতে পারেন এই বাইকগুলো।

হিরো এইচএফ ১০০


বিজ্ঞাপন


বেশি মাইলেজ চাইলে কিনতে পারেন হিরো মটো করপোরেশনের তৈরি এইচএফ ১০০ মডেল। এটি ৯৭.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোকের বাইক। এই বাইকে ৪ স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। হিরো দাবি করছে এই মডেল এক লিটার তেলে ৮৩ কিলোমিটার মাইলেজ দেবে। 

hero duluxহিরো এইচএফ ডিলাক্স

হিরোর জ্বালানি সাশ্রয়ী আরেকটি মডেল এইচএফ ডিলাক্স। বাইকটিতে ৯৭.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন রয়েছে। যা ৪ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত। হিরোর দাবি এই বাইক লিটারে ৮৩ কিলোমিটার মাইলেজ দেয়।

বাজাজ সিটি ১১০


বিজ্ঞাপন


বাজাজের তৈরি মাইলেজ কিং খ্যাতি পেয়েছে সিটি ১১০ মডেল। এই বাইকে ১১৫.৫ সিসির ইঞ্জিন রয়েছে। বাজাজ দাবি করে বাইকটি এক লিটার জ্বালানিতে ১০৪ কিলোমিটার মাইলেজ দেয়।

bike বাজাজ প্লাটিনা ১০০

বাজাজ প্লাটিনা বাইক বাজারে মাত্র একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এই বাইকটিতে একটিতে ১০২ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা ৪ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। বাইকটির মাইলেজ ৯০ কিলোমিটার।

হোন্ডা সিডি ড্রিম

হোন্ডার জ্বালানি সাশ্রয়ী বাইক সিডি ড্রিম। বাইকটিতে একটি ১০৯.৫১ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যার সঙ্গে একটি ৪ স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, এই বাইক থেকে প্রতি লিটারে ৭৪ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর