শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

শীতে স্টার্ট নেয় না মোটরসাইকেল, যত্নে রাখবেন যেভাবে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

শীতে স্টার্ট নেয় না মোটরসাইকেল, যত্নে রাখবেন যেভাবে

শীতকালে মোটরসাইকেলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে সকালে মোটরসাইকেল স্টার্ট নিতে দেরি হওয়া। এছাড়াও এই সময়ে, এয়ার ফিল্টারে অতিরিক্ত ধুলা জমে। তাই শীতে মোটরসাইকেলের বাড়তি যত্ন প্রয়োজন। 

ইঞ্জিনের যত্ন নিন


বিজ্ঞাপন


শীতের সময় একটু বেশি ইঞ্জিনের যত্ন নিতে হবে। দিনের শুরুতে বাইক স্টার্ট দিয়েই চালাতে শুরু করবে না। ২-৩ মিনিট আইডল অবস্থায় রাখুন। এতে ইঞ্জিন গরমে হবে। ইঞ্জিন ওয়েল ছড়িয়ে পড়বে ইঞ্জিনের সব কোণায়।

bikeবাইকের চেইন পরিষ্কার করুন

বাইকের নিয়মিত পরিষ্কার রাখুন। বাইকের চেইন শীতকালে অধিক ধুলাবালির জন্য ময়লা হয়, তাই চেষ্টা করবেন প্রতি ২০০ কিলোমিটার পর পর চেইন ক্লিন করার। চেইন নিয়মিত পরিষ্কার না করলে এর ভেতরে জমে থাকা ধুলাবালিতে চেইনটি জ্যাম হয়ে যেতে পারে।

ব্যাটারি চেক আপ করুন


বিজ্ঞাপন


নিয়মিত ব্যাটারি চেক আপ করুন, যাদের বাইকে কিক অপশন নেই তাদের জন্য ব্যাটারি অনেক গুরুত্বপূর্ণ। শীতে বাইকের ব্যাটারির দিকে একটু বাড়তি নজর দিতেই হবে আপনাকে। অতিরিক্ত গরম বাইকের মধ্যে থাকা ব্যাটারির জন্য যথেষ্ট ক্ষতিকর। যদিও নতুন ব্যাটারি সাধারণত শীতকালে সমস্যার সম্মুখীন হয় না। তাও অতিরিক্ত ঠান্ডাতে দেখা যেতে পারে বেশ কিছু সমস্যা। যদি আপনার বাইকের ব্যাটারি ৪ থেকে ৫ বছরের বেশি পুরনো হয় কিংবা তাতে অল্প চার্জ থাকে তবে দীর্ঘক্ষণ অতিরিক্ত ঠান্ডার সংস্পর্শে থাকার ফলে সেই ব্যাটারি সম্পূর্ণ ‘ডেড’ হয়ে যেতে পারে। তাই ব্যাটারির ক্ষমতা পরীক্ষা করে নিন যাতে আপনি কোনও রকম সমস্যার সম্মুখীন না হন।

bikeবাইকটি ঢেকে রাখুন

শীত কালে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে যা বাইকের জন্য ক্ষতিকর খুবই, বাইক সরাসরি খোলা আকাশে নিচে রাখবেন না। এতে করে কুয়াশায় বাইক সম্পূর্ণ ভিজে যায়। এর ফলে ব্যাটারির ওপর প্রভাব পরে। তাই চেষ্টা করবেন বাইক ফাঁকা জায়গায় না রাখার যদি একান্তই রাখতে হয় তাহলে অবশ্যই ঢেকে রাখবেন।

আরও যেসব যত্ন নেবেন

এছাড়া বাইকের যেসব অন্য়ান্য় পার্টস আছে যেমন ক্লাচ ক্যাবল, চেইন, ব্রেক ও গিয়ার লিভার ইত্যাদি। সাধারণত এই সব জায়গায় গ্রিজ দেওয়া থাকে, আপনি গ্রিজ না দিয়ে ইঞ্জিন ওয়েল দিতে পারেন, কারণ শীতকালে গ্রিজ আরও জমে যায়। 

বাইকের প্লাগটি সব সময় পরিষ্কার রাখতে চেষ্টা করুন। শীতের শুরুতেই ফিল্টার পরিবর্তন করে নেওয়াই ভাল। তবে সম্ভব না হলে যে কোনও সময় বদলে নিন। সেই সঙ্গে ইঞ্জিনে ভালো মানের ওয়েল ব্যবহার করুন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর