আগামী বছর সড়ক কাঁপাতে আসছে একঝাঁক নতুন গাড়ি। এসব গাড়ির মধ্যে এসইউভি, হাইব্রিড এবং ইলেকট্রিক গাড়িই বেশি। জানুন কোন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ২০২৩ সালে বাজারে আসবে।
হুন্দাই
বিজ্ঞাপন
আগামী বছর হুন্দাই মোটরস বেশ কিছু মডেলের গাড়ি বাজারে আনবে। বর্তমানে বাজারে থাকা হুন্দাই ক্রিটা ফেসলিফট এসইউভির একটি আপগ্রেড সংস্করণ বছরের শুরুতেই বাজারে আসার কথা রয়েছে। এছাড়াও বাজারে আসবে হুন্দাই ভার্না মডেল। বর্তমান ভার্নার ফেসলিফট সংস্করণ হবে এটি।
এই দুই মডেল ছাড়াও হুন্দাই এআই৩ ইএসইউভি আগামী বছর বাজারে আনবে। বাজারে আসবে হুন্দাই গ্র্যান্ড আই১০ নিওস ফেসলিফটের হ্যাকব্যাক সংস্করণ।
মারুতি সুজুকি
মারুতি সজুকি ব্যালেনিও ক্রস মডেলটি হ্যাচব্যাক সংস্করণ একটি এসইউভি হয়ে আগামী বছর বাজারে আসবে। এই কোম্পানি মারুতি জিমনি ৫ ডোরের জিপসি স্ট্রাইলের অফরোড এসইউভি আসছে বছর বাজার আনবে।
বিজ্ঞাপন
টয়োটা
টয়োটা ইনোভা হাইক্রস মডেলটির এক আপগ্রেড সংস্করণ আগামী বছরের শুরুতে বাজারে পাওয়া যাবে। এছাড়াও আগামী বছর টয়োটা এসইউভি ক্যুপের একটি এসইউভি কেনা যাবে।
কিয়া মোটরস
কিয়া মোটরসর ২০২৩ সালে বাজারে আনবে নিউ জেনারেশন কিয়া কার্নিভাল। এটি কোম্পানির বর্তমান এমপিভির একটি আপগ্রেড সংস্করণ হবে। এছাড়াও বাজারে আসবে কিয়া সেলটস ফেসলিফটের এসইউভি সংস্করণ।
হোন্ডা মোটরস
হোন্ডা নতুন বছরের শুরুতেই বাজারে আনবে একটি কমপ্যাক্ট এসইউভি। এছাড়াও হোন্ডা সিটি ফেসলিফটের নতুন সংস্করণ আগামী বছর চালানো যাবে।
নিসান
নিসান আগামী বছর বাজারে আনছে একটি বৈদ্যুতিক স্পোর্টস ইউটিলিটি ভেইকেল।
এমজি
নিসানের মতো এমজিও আগামী বছর একটি বৈদ্যুতিক গাড়ি ক্রেতাদের সামনে উপস্থাপন করবে।
এজেড




