মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ঢাকা

ক্যাশব্যাকে দাম কমেছে ইয়ামাহা মোটরসাইকেলের

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

ক্যাশব্যাকে দাম কমেছে ইয়ামাহা মোটরসাইকেলের
ছবি: ইয়ামাহা মোটরসাইকেল ইউজার গ্রুপের সৌজন্যে

‘রেভ উইথ ইয়ামাহা’ স্লোগানে ক্যাশব্যাক দিয়ে প্রায় সব মডেলের মোটরসাইকেলের দাম কমিয়েছে ইয়ামাহা। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই অফার পুরো মাস জুড়ে চলবে। ইয়ামাহার দেশীয় পরিবেশক এসিআই মোটরস এই তথ্য জানিয়েছে। 

yamahaকোন বাইকে কত ক্যাশব্যাক?


বিজ্ঞাপন


এফজেড-এস এফআই ভার্সন টু ডাবল ডিস্কে ৪০০০ টাকা ক্যাশব্যাক ঘোষণা করেছে ইয়ামাহা। এফজেড-এস ভার্সন থ্রি এবিএস মডেলেও ৪০০০ টাকা ক্যাশব্যাক মিলবে। এছাড়াও এফজেড-এস এবিএস ভিনটেজ এডিশনে পাওয়া যাবে ৩০০০ টাকা ক্যাশব্যাক। এই মডেলের সঙ্গে আকর্ষণীয় উইন্টার জ্যাকেট উপহার পাওয়া যাবে। 

yamaha

ফেজার এফআই ভার্সন টু মডেলে পাওয়া যাবে ১১ হাজার টাকা ক্যাশব্যাক। আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মডেলে ১৩ হাজার টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। 

yamaha


বিজ্ঞাপন


ক্যাশব্যাক পরবর্তী ইয়ামাহা মোটরসাইকেলের নতুন দাম

আর ওয়ান ফাইভ এম-৫,৭০,০০০ টাকা।
আর ওয়ান ফাইভ ভার্সন ফোর রেসি ব্লু-৫,৫৫,০০০ টাকা।
আর ওয়ান ফাইভ ভার্সন ফোর রেড অ্যান্ড ডার্ক নাইট-৫,৫০,০০০ টাকা।
আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি-৪,৭২,০০০ টাকা।
এফজেড-এক্স-৩,৫৭,০০০ টাকা।
এক্সএসআর ১৫৫ সিসি-৫,২০,০০০ টাকা।
এমটি-১৫-৪,২৭,০০০ টাকা।

yamaha
ফেজার এফআই ভার্সন টু-২,৮৮,০০০ টাকা।
এফজেড-এস ভার্সন থ্রি এবিএস-২,৫৫,৫০০ টাকা।
এফজেড-এস ভার্সন থ্রি এবিএস ভিনটেজ এডিশন-২,৫৬,৫০০ টাকা।
এফজেড-এস এফআই ভার্সন টু-২,২৬,০০০ টাকা।
রে জেডআর স্ট্রিট র‌্যালি ১২৪ এফ আই স্কুটার-২,৩৫,০০০ টাকা।
স্যালুটো ১২৫ সিসি-১,৪০,০০০ টাকা।
স্যালুটো ১২৫ সিসি(ইউএসবি)-১,৪৭,০০০ টাকা।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর