গাড়ি কেনার ইচ্ছা আছে অনেকেরই কিন্তু সাধ্য নেই সবার। নতুন গাড়ির চেয়ে পুরনো গাড়ির দাম কম। তাই কেউ কেউ পুরনো গাড়ি কেনেন। পুরনো গাড়ি কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। অন্যথায় আপনি ঠকবেন।
গাড়ি ভালোভাবে চেক করুন
বিজ্ঞাপন
ব্যবহৃত গাড়ি কেনার আগে একবার ভালো করে যাচাই করে নিতে হবে। এই যাচাই পদ্ধতির মাধ্যমে আপনি গাড়ির ত্রুটিগুলো সম্পর্কে জানতে পারবেন। পরে সেই অনুযায়ী আপনি গাড়িটির জন্য কতটা ব্যয় করতে হবে তার মূল্যায়ন করতে পারবেন।
নিবন্ধন সনদ চেক করুন
একটি ব্যবহৃত গাড়ি কেনার আগে অবশ্যই এর নিবন্ধন সনদ যাচাই করে নিন, যাতে আপনি গাড়ি সংক্রান্ত সব বিবরণ জানতে পারবেন। এতে গাড়িটি বিক্রি করা ব্যক্তি এর আসল মালিক কিনা তাও জানা যাবে। এর সঙ্গে আপনি গাড়ির চালান ও বকেয়া ট্যাক্স সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন। যাতে পরবর্তীতে আপনার কোনও সমস্যা না হয় সেই বিষয়ে আগে থেকেই সজাগ হোন।
রেকর্ড সার্ভিস চেক
বিজ্ঞাপন
একটি ব্যবহৃত গাড়ি কেনার আগে এর পরিষেবা রেকর্ডটি ভালভাবে পরীক্ষা করুন। এই তথ্য আপনাকে দুর্ঘটনা বা গাড়ির প্রতিস্থাপিত অংশ সম্পর্কে তথ্য দেবে। যা গাড়ির নির্ভরযোগ্যতা বাড়াতে সাহায্য করে।
বিমার বিষয়ে চেক করুন
গাড়ির বিমা রেকর্ডটিও পরীক্ষা করে দেখুন। এই কাজ করলে গাড়ি আগে কোনও দুর্ঘটনার কবলে পড়েছে কিনা তা জানতে পারবেন। এর মাধ্যমে গাড়ির আসল মূল্যও জানা যাবে।
গাড়ি চালিয়ে বুঝে নিন অবস্থা
একটি পুরনো গাড়ি কেনার আগে, প্রথমে এটি চালান পরীক্ষা করে নেওয়াটাই ভাল। যদি সম্ভব হয় তবে এটি একজন মেকানিককে দিয়ে পরীক্ষা করান। গাড়ির ইঞ্জিনের শব্দ ও অন্যান্য অংশ থেকে আসা শব্দগুলো গাড়ির অবস্থা সম্পর্কে অনেকাংশে ধারণা দেয়।
এজেড

