বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

বিলাসবহুল গাড়ি সংগ্রহে রাখেন অমিতাভ বচ্চন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

বিলাসবহুল গাড়ি সংগ্রহে রাখেন অমিতাভ বচ্চন

বলিউড বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চনা। যিনি বিগ বি নামেই বেশি পরিচিত। শুধুমাত্র অভিনয় নয়, শৌখিনতায়ও তিনি এগিয়ে। দামী বিলাসবহুল গাড়ি সংগ্রহে রাখার শখ তার। এই গাড়িগুলো নিজে চালাতেও পছন্দ করেন বিগ বি। 

অমিতাভের গ্যারেজে স্পোর্টস কার থেকে শুরু করে রয়েছে বেশ কিছু বিলাসবহুল গাড়ি। একদিকে যেমন রয়েছে একটি মিনি কুপার, অন্যদিকে রয়েছে একটি পোরসে কেম্যান। জানুন অমিতাভ বচ্চনের গ্যারেজে কী কী মডেলের গাড়ি রয়েছে। 


বিজ্ঞাপন


রেঞ্জ রোভার

রেঞ্জ রোভার গাড়ির প্রতি অমিতাভের রয়েছে একটি বিশেষ টান। তার গ্যারেজে বেশ কয়েকটি রেঞ্জ রোভার গাড়ি। এর মধ্যে অটোবায়োগ্রাফি এলডব্লিউবি ভ্যারিয়েন্টটি সবচেয়ে নতুন।

মার্সিডিজ বেঞ্জ

তার কাছে মার্সিডিজ এস ক্লাস গাড়িটির বেশ কিছু ভ্যারিয়েন্ট রয়েছে বলেই জানা গেছে। প্রথম লকডাউনের পরেই একটি নতুন মার্সিডিজ বেঞ্জ এস ৪৫০ মডেলের গাড়ি কেনেন তিনি। এছাড়াও, একটি এস৩৫০ডি মডেলের গাড়িও রয়েছে তার সংগ্রহে। 


বিজ্ঞাপন


মিনি কুপার

সারা বিশ্বজুড়ে গাড়িপ্রেমীদের অত্যন্ত পছন্দের গাড়ি মিনি কুপার। বিগ বি কাছে রয়েছে মিনি কুপারের এস ভার্সন।

রোলস রয়েস

পরিচালক বিধু বিনোদ চোপড়া বিগ বি-কে একটি রোলস রয়েস ফ্যান্টম মডেলের একটি গাড়িটি উপহার হিসেবে দেন। একলব্য সিনেমায় তার অসাধারণ অভিনয়ের জন্য এই গাড়িটি উপহার হিসেবে প্রদান করা হয় অমিতাভ বচ্চনকে। তবে, ওই গাড়িটি তিনি বিক্রি করে দিয়েছেন। 

লেক্সাস 

অমিতাভ বচ্চনের কাছে রয়েছে লেক্সাসের এলএক্স৫৭০ মডেলের এসইউভি গাড়ি। বিদেশ থেকে আমদানি করা হয়েছে এই গাড়িটি। এই গাড়িটির দাম ২.৩২ কোটি রুপি। 

নবচ্চনদের গ্যারেজে একটি অডি এ৮এল গাড়িও রয়েছে। ভারতের বাজারে এই গাড়িটির দাম ১.৫৬ কোটি রুপি।

টয়োটা ল্যান্ড ক্রুজার 

টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের গাড়ি বিগ বি-র অত্যন্ত পছন্দের গাড়ি। ভারতের বাজারে এই গাড়িটির দাম ১.৪৬  কোটি রুপি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর