শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

টিভিএসের যেসব বাইক ও স্কুটার বেশি বিক্রি হয়

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

টিভিএসের যেসব বাইক ও স্কুটার বেশি বিক্রি হয়
২০২৬ সালের অক্টোবর মাসে দুই চাকার যানের বিক্রিতে দারুণ সাফল্য পেয়েছে ভারতের জনপ্রিয় অটোমোবাইল প্রতিষ্ঠান টিভিএস মোটর।

২০২৬ সালের অক্টোবর মাসে দুই চাকার যানের বিক্রিতে দারুণ সাফল্য পেয়েছে ভারতের জনপ্রিয় অটোমোবাইল প্রতিষ্ঠান টিভিএস মোটর। প্রতিষ্ঠানটির সর্বাধিক বিক্রিত মডেলের তালিকায় এবারও শীর্ষস্থান দখল করেছে টিভিএস জুপিটার। পাশাপাশি অ্যাপাচি এবং এক্সএল মডেলও চমৎকার সাড়া ফেলেছে, আর সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে বৈদ্যুতিক স্কুটার আইকিউবের বিক্রিতে। তবে রাইডার মডেলের বিক্রিতে কিছুটা পতন ঘটেছে।

বিক্রির পরিসংখ্যান অনুযায়ী প্রথম স্থানে থাকা টিভিএস জুপিটার গত মাসে মোট ১ লাখ ৬৫ হাজার ১৭৬টি বিক্রি হয়েছে, যা ২০২৫ সালের অক্টোবর মাসের ১ লাখ ১৮ হাজার ৮৮৮টির তুলনায় ৩৮.৯৩ শতাংশ বেশি। এক বছরের ব্যবধানে স্কুটারটির বিক্রি বেড়েছে ৪৬ হাজার ২৮৮টি এবং প্রতিষ্ঠানটির মোট বিক্রিতে এর অংশীদারিত্ব ছিল ৩২.০৯ শতাংশ। ভারতের বাজারে এর এক্স শোরুম দাম ৭৪ হাজার ৭০০ রুপি থেকে ৯০ হাজার ৫২৫ রুপির মধ্যে। আধুনিক নকশার পাশাপাশি এতে এলইডি আলো, ৩৩ লিটারের আসনের নিচের স্টোরেজ, সামনে জ্বালানি ভরার সুবিধা এবং স্মার্টএক্সকানেক্ট ব্লুটুথ ডিসপ্লে রয়েছে। সুরক্ষার জন্য জরুরি ব্রেক সতর্কতা, সাইড স্ট্যান্ড কাট অফ ও ডিস্ক ব্রেকের বিকল্প দেওয়া হয়েছে, আর এর ১১৩.৩ সিসি ইঞ্জিন ৮.০২ পিএস শক্তি উৎপন্ন করে এবং ঘণ্টায় সর্বোচ্চ ৮২ কিলোমিটার গতিতে ছুটতে পারে।

jupitar

দ্বিতীয় স্থানে থাকা জনপ্রিয় স্পোর্টস বাইক টিভিএস অ্যাপাচি সিরিজের মোট ৬৩ হাজার ৪১১টি ইউনিট বিক্রি হয়েছে অক্টোবর মাসে, যা গত বছরের একই সময়ের ৬১ হাজার ৬১৯টির তুলনায় ২.৯১ শতাংশ বা ১ হাজার ৭৯২টি বেশি। প্রতিষ্ঠানটির মোট বিক্রিতে এই সিরিজের অংশীদারিত্ব ছিল ১২.৩২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণ ক্রেতা ও বাণিজ্যিক কাজে জনপ্রিয় মোপেড টিভিএস এক্সএল, যার ৫৭ হাজার ৯৩৬টি ইউনিট বিক্রি হয়েছে। গত বছরের ৫১ হাজার ২৫৬টির তুলনায় এর বিক্রি ১৩.০৩ শতাংশ বা ৬ হাজার ৬৮০টি বেড়েছে এবং মোট বিক্রিতে অংশীদারিত্ব দাঁড়িয়েছে ১১.২৫ শতাংশে।

আরও পড়ুন: হোন্ডা হর্নেট ২.০ এলো নতুন ফিচার ও ম্যাসকিউলার ডিজাইনে

চতুর্থ স্থানে থাকা বৈদ্যুতিক স্কুটার টিভিএস আইকিউব বিক্রিতে বড় চমক দেখিয়েছে। ২০২৬ সালের অক্টোবরে স্কুটারটি ৫০ হাজার ৫৭০টি বিক্রি হয়েছে, যা আগের বছরের ৩১ হাজার ৯৮৯টির চেয়ে ৫৮.০৯ শতাংশ বা ১৮ হাজার ৫৮১টি বেশি এবং মোট বিক্রিতে এর অংশ ছিল ৯.৮২ শতাংশ। অন্যদিকে পঞ্চম স্থানে থাকা কমিউটার বাইক টিভিএস রাইডারের বিক্রি কমে ৪২ হাজার ৮৮৪টিতে নেমে এসেছে, যা ২০২৫ সালের অক্টোবরের ৫৬ হাজার ৮৫টির তুলনায় ২৩.৫৪ শতাংশ বা ১৩ হাজার ২০১টি কম এবং এর বাজার অংশীদারিত্ব ছিল ৮.৩৩ শতাংশ।

tvs_pic2

সেরা পাঁচটি মডেল ছাড়াও গত মাসে টিভিএস এনটর্ক ১২৫ মডেলের ৩৩ হাজার ২১০টি, রেডিয়নের ২২ হাজার ১১৪টি, স্পোর্টের ২১ হাজার ২২১টি, অরবিটারের ১৯ হাজার ২২৭টি, এনটর্ক ১৫০ মডেলের ১২ হাজার ৮৭৪টি, রনিনের ১২ হাজার ৭০৫টি, জেস্টের ১২ হাজার ১১৮টি এবং অ্যাপাচি আরটিএক্স ও ৩১০ মডেলের ১ হাজার ৩১৮টি ইউনিট বিক্রি হয়েছে। তবে আলোচ্য মাসে স্টার সিটি মডেলের কোনো ইউনিট বিক্রি হয়নি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর